News Flash

  • Home
  • Uncategorized
  • ফের পর্দায় বাবুল সুপ্রিয়, অভিনয়ে ফিরিয়ে আনছেন রাজ চক্রবর্তী
Image

ফের পর্দায় বাবুল সুপ্রিয়, অভিনয়ে ফিরিয়ে আনছেন রাজ চক্রবর্তী

কলকাতা, ২১ জানুয়ারি (হি.স): একটা সময় ছিল যখন বাবুল সুপ্রিয়র গান থেকে অভিনয় মন ছুয়ে গিয়েছিল হাজার হাজার দর্শকদের। তবে, মাঝে একটা সময় লাইমলাইট থেকে নিজেকে দূরে সরিয়ে সম্পূর্ণই রাজনীতিতে মনোনিবেশ করেছিলেন তিনি। তবে কথায় বলে ”পুরনো চাল ভাতে বাড়ে”। এবার সেই চলতি কথাকেই হাতিয়ার করেই রাজনীতি নয়, নিজের পুরনো পেশা অভিনয়কেই বেছে নিলেন বাবুল সুপ্রিয়। ফের পর্দায় ফিরছেন অভিনেতা।

রাজনীতির আঙিনার বাইরে বাবুল সুপ্রিয় একজন শিল্পী। বাবুল সুপ্রিয়র একাধিক গান আজও গুন গুন করে বহু সঙ্গীতপ্রেমী। শুধু গানই নয় অভিনয়তেও যথেষ্ট দক্ষ বাবুল সুপ্রিয়। ২০০৭ সালে তরুণ মজুমদারের ”চাঁদের বাড়ি” ছবিতে বাবুলের অভিনয় আজও প্রশংসিত হয় দর্শকদের মুখে মুখে। সেই ছবিতে বাবুলের বিপরীতে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। যদিও বেশ অনেকদিন লাইমলাইট থেকে দূরে ছিলেন তিনি। তবে এবার সময় ফের লাইট-ক্যামেরা-অ্যাকশনের। ফের অভিনয়ে পা রাখলেন বাবুল সুপ্রিয়।
নিশ্চয়ই ভাবছেন বাবুল সুপ্রিয় এবার কোন সিনেমা করতে চলেছেন? না না বড় পর্দায় নয় এবার বাবুল সুপ্রিয়কে দেখা যাবে ছোটপর্দায়। তাঁকে অভিনয়ে ফিরিয়ে আনছেন রাজ চক্রবর্তী। স্টার জলসায় একটি নতুন ধারাবাহিক প্রযোজনা করতে চলেছেন বিধায়ক-পরিচালক। সেখানেই বয়স্ক নায়কের ভূমিকায় দেখা যাবে তাঁকে। ধারাবাহিকে বাবুলের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়কে। খুব শীঘ্রই শুরু হবে ধারাবাহিকের শুটিং।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top