News Flash

  • Home
  • Uncategorized
  • ৫.৬ তীব্রতার ভূমিকম্প মিজোরামে, কাঁপল উত্তর-পূর্ব ও বঙ্গের উত্তরাংশ
Image

৫.৬ তীব্রতার ভূমিকম্প মিজোরামে, কাঁপল উত্তর-পূর্ব ও বঙ্গের উত্তরাংশ

চামফাই, ২১ জানুয়ারি (হি.স.): মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মিজোরাম। সমগ্র উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্প টের পাওয়া গিয়েছে, ভূমিকম্প অনুভূত হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরাংশেও। রিখটার স্কেলে ভূকম্পের তীব্রতা ছিল ৫.৬। পশ্চিমবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি-সহ একাধিক জেলায় কম্পন অনুভূত হয়। বিকেল ৩.৪২ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়।

শুক্রবার বিকেল ৩.৪২ মিনিট নাগাদ মিজোরামের চামফাইয়ের কাছে ভূকম্পন টের পাওয়া যায়। মিজোরাম, মণিপুর, অসম ও উত্তরবঙ্গে ভূকম্পন টের পাওয়া যায়। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভারত-মায়ানমার সীমান্তবর্তী অঞ্চলে চামফাইয়ের ৫৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, ভূপৃষ্ঠের ৬০ কিলোমিটার গভীরে। কম্পন বেশ ভালোই অনুভূত হয়েছে। তবে, ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top