News Flash

  • Home
  • Uncategorized
  • ১৫-১৮র টিকায় দেশের মধ্যে সবার শেষে পশ্চিমবঙ্গ, দাবি কেন্দ্রের
Image

১৫-১৮র টিকায় দেশের মধ্যে সবার শেষে পশ্চিমবঙ্গ, দাবি কেন্দ্রের

নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.) : পনেরো ঊর্ধ্বদের টিকায় দেশের মধ্যে সবচেয়ে শেষে পশ্চিমবঙ্গ। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এমনই দাবি করা হল কেন্দ্রের তরফে।

সাংবাদিক বৈঠকে কেন্দ্রের তরফে বলা হয়েছে, ‘‘১৫ থেকে ১৮ বয়সীদের টিকায় পিছনের সারিতে বাংলা। এখনও পর্যন্ত বাংলায় ১৫ থেকে ১৮ বয়সীদের ৫৩% টিকা হয়েছে। দাদরা নগর হাভেলির সঙ্গে দেশের মধ্যে সবচেয়ে পিছনে বাংলা।’ ১৫ থেকে ১৮ বয়সীদের টিকা নিয়ে কেন্দ্রের রিপোর্টে উল্লেখ করা হয়েছে ৯১ শতাংশ টিকাকরণ করে দেশের মধ্যে শীর্ষে অন্ধ্রপ্রদেশ। যার পর রয়েছে হিমাচল প্রদেশ (৮৩ শতাংশ), মধ্যপ্রদেশ (৭১ শতাংশ), আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ (৭১ শতাংশ) ও গুজরাট (৮৬ শতাংশ)। পাশাপাশি দেশের মধ্যে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা যে রাজ্য-কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সবথেকে বেশি তাদের মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে।

স্বাভাবিক ভাবেই কেন্দ্রের এই রিপোর্ট সামনে আসায় অস্বস্তিতে রাজ্য স্বাস্থ্য মহল। এদিকে, কেন্দ্রের তরফে ইঙ্গিত মিলেছে, টিকাকরণের প্রক্রিয়ায় জোর দিতে বিভিন্ন হাসপাতাল-স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে এবার ওষুধের দোকান থেকেও করোনার টিকা দেওয়া হবে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top