News Flash

Image

প্রয়াত শানের মা

কলকাতা,২০ জানুয়ারি (হি. স.): সঙ্গীত মহলে ফের শোকের ছায়া । প্রয়াত গায়ক শানের মা । বৃহস্পতিবার চির ঘুমে ডুব দেন গায়ক শানের মা সোনালী মুখোপাধ্যায় ।এদিন গায়ক শানের মায়ের প্রয়াণের খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গায়ক কৈলাশ খের লেখেন, ”শানের মা প্রয়াত হয়েছেন। প্রার্থনা করি সর্বশক্তিমান এমন কঠিন পরিস্থিতিতে ওদের শক্তি দিন । আমার ভাই শানের এমন দুঃখের দিনে প্রার্থনা করি ভগবান শিবের আশির্বাদ ওদের সঙ্গে থাকুক ”।

এরপরেই মায়ের প্রয়াণের খবর ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করে শান লেখেন, ”আমাদের মা সোনালি মুখোপাধ্যায়ের প্রয়াণে আমরা ভীষণভাবে দুঃখিত এবং মর্মাহত । ঘুমের মধ্যেই শান্তিতে তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন । একজন দুর্দান্ত মানুষ, দয়ালু হৃদয়ের মানুষ ছিলেন আমাদের মা । তাঁকে আমাদের শেষ বিদায় বলার পালা । এমন দিনেও আমরা যেন ভুলে না যাই করোনাবিধির কথা । অনুরোধ করি সকলের প্রার্থনায় যেন থাকে তাঁর কথা । গভীরভাবে শোকাহত- সাগরিকা – মার্টিন, শান – রাধিকা এবং আমাদের সন্তানেরা ”।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top