News Flash

  • Home
  • Uncategorized
  • ইউক্রেনে সেনা পাঠাতে পারেন পুতিন, এমনটাই মনে করছে আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন
Image

ইউক্রেনে সেনা পাঠাতে পারেন পুতিন, এমনটাই মনে করছে আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন

ওয়াশিংটন, ২০ জানুয়ারি (হি.স.) : ইউক্রেন সীমান্ত ‘অতিক্রম করতে’ পারেন রাশিয়ার সেনা তবে দেশটিতে পুরোমাত্রায় যুদ্ধ চান না প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনটাই মনে করছেন বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এক সংবাদ সম্মেলনে ইউক্রেনে সম্ভাব্য রুশ ‘আগ্রাসনের’ বিষয়ে প্রশ্ন করা হয় বাইডেনকে। এ সময় তিনি বলেন, আমার ধারণা পুতিন সেখানে জড়াবেন, তার কিছু একটা করার আছে। তবে এ বিষয়ে পুতিনকে সতর্কও করেছেন বাইডেন। তিনি বলেন, রুশ নেতা যদি পশ্চিমের পরীক্ষা নিতে চান, তাহলে তাকে বড় ধরনের এবং অপূরণীয় খেসারত দিতে হবে।
যদিও ‘আগ্রাসনের’ পরিকল্পনার কথা বরাবরই অস্বীকার করে আসছে মস্কো, কিন্তু সম্প্রতি প্রায় এক লাখ রুশ সেনা সমাবেশ ঘটানো হয়েছে ইউক্রেন সীমান্তের কাছে। সংবাদ সম্মেলনে কয়েকজন সাংবাদিক ইউক্রেন সঙ্কট নিয়ে প্রেসিডেন্টকে প্রশ্ন করার পর যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করে স্থানীয় সময় বুধবার রাতে হোয়াইট হাউস থেকে বিবৃতি দেওয়া হয়েছে। ওই বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, রাশিয়ার সামরিক বাহিনী যদি ইউক্রেন সীমান্ত অতিক্রম করে, সে ক্ষেত্রে আমেরিকা এবং আমাদের মিত্ররা ‘দ্রুত, তীব্র এবং ঐক্যবদ্ধভাবে’ মোক্ষম জবাব দেবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top