News Flash

  • Home
  • Uncategorized
  • কুখ্যাত গরু পাচারকারী গ্রেফতার
Image

কুখ্যাত গরু পাচারকারী গ্রেফতার

চূড়াইবাড়ি, ২০ জানুয়ারি : উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এক কুখ্যাত পাচারকারীকে আটক করেছে। আটক গরু পাচারকারীর নাম সাহাব উদ্দিন ওরফে লালা। তার বিরুদ্ধে গরু পাচার সংক্রান্ত নয়টি মামলা রয়েছে। পুলিশ বহুদিন ধরেই তাকে আটক করার জন্য তৎপরতা চালাচ্ছিল। কিন্তু তাকে আটক করা যাচ্ছিল না। সে পালিয়ে বেড়াচ্ছিল। শেষ পর্যন্ত সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে কদমতলা থানার পুলিশ ইচাইটুলগাও পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ড থেকে তাকে আটক করতে সক্ষম হয়েছে।


ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে কদমতলা থানার ওসি কৃষ্ণ ধন সরকার জানান, অভিযুক্তের বিরুদ্ধে মামলা থাকলেও তাকে আটক করা সম্ভব হচ্ছিল না। অবশেষে সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে জালে তোলা  সম্ভব হয়েছে। তিনি ইয়াকুব নগর সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া কেটে বহুসংখ্যক গরু বাংলাদেশে পাচার করেছে বলে অভিযোগ। আটক কুখ্যাত গরু পাচারকারীর বিরুদ্ধে মামলা গ্রহণ করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তাকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে এই চক্র জড়িত আরো কয়েকজনকে আটক করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার জানিয়েছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top