News Flash

  • Home
  • Uncategorized
  • সোনামুড়ায় টিকাকরণ কেন্দ্র পরিদর্শনে মন্ত্রী রামপ্রসাদ পাল
Image

সোনামুড়ায় টিকাকরণ কেন্দ্র পরিদর্শনে মন্ত্রী রামপ্রসাদ পাল

সোনামুড়া, ২০ জানুয়ারি : অগ্নিনির্বাপক দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল বৃহস্পতিবার সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার বিভিন্ন এলাকা সফর করেছেন। সফরকালে ওইসব এলাকার জনগণের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং করোণা ভাইরাসের সংক্রমণ জনিত পরিস্থিতিতে নিজেরা নিরাপদে থাকার উপায় হিসেবে যাবতীয় বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দেন।


মন্ত্রী রামপ্রসাদ পাল এদিন সোনামুড়া মহকুমার বিভিন্ন টিকাকরণ কেন্দ্রগুলি ঘুরে দেখেন। দুপুর ১টায় সোনামুড়া শহরের সোনামুড়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের টিকাকরণ কেন্দ্র ঘুরে দেখেন তিনি। কথা বলেন ছাত্রীদের সাথে। পরে এক সাক্ষাতকারে মন্ত্রী রামপ্রসাদ পাল জানান, ১৫ থেকে ১৮ বছরের সকলকেই ভ্যাকসিন দেওয়ার জন্য রাজ্য সরকার সমস্ত ধরনের উদ্যোগ গ্রহণ করছে। রাজ্যের প্রতিটি নাগরিককে ভ্যাকসিন এর আওতায় নিয়ে আসার লক্ষ্যেই রাজ্য সরকার সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও তিনি জানিয়েছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top