News Flash

  • Home
  • Uncategorized
  • টিআরটিসির এমডিকে ডেপুটেশন
Image

টিআরটিসির এমডিকে ডেপুটেশন

আগরতলা, ২০ জানুয়ারি : ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের ম্যানেজিং ডিরেক্টরের কাছে দুই দফা দাবি সম্বলিত ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছেন ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট আন্ডারটেকিং ইপিএফ পেনশনারস এসোসিয়েশনের কর্মকর্তারা। সংগঠনের নেতৃবৃন্দ বৃহস্পতিবার ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের নবনিযুক্ত ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হয়ে এই ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেন।


ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের নেতৃবৃন্দ জানান, রাজ্য সরকারের কর্মচারীদের ন‍্যায় ইপিএফ পেনশনারদের পেনশন প্রদান করতে হবে এবং লিভ স্যালারি প্রদান করতে হবে। তারা নবনিযুক্ত ত্রিপুরা সড়ক পরিবহন  নিগমের ম্যানেজিং ডিরেক্টরকে অবহিত করে বলেন ইতিপূর্বে তারা এসব দাবি পূরণের জন্য বহুবার আন্দোলন করেছেন। কিন্তু তাদের দাবি পূরণ করা হয়নি। সে জন্যই নবনিযুক্ত ম্যানেজিং ডিরেক্টরের কাছে তারা পুনরায় এসব দাবি তুলে ধরেছেন। দাবি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে জানিয়েছেন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top