News Flash

  • Home
  • Uncategorized
  • মমতার নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানের স্বস্তি, গ্রেফতারিতে রক্ষাকবচ সুপ্রিম কোর্টের
Image

মমতার নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানের স্বস্তি, গ্রেফতারিতে রক্ষাকবচ সুপ্রিম কোর্টের

কলকাতা, ২০ জানুয়ারি (হি.স.) : বিজেপি কর্মী খুনের মামলায় সাময়িক স্বস্তি পেলেন নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান। ৩১ জানুয়ারি, পরবর্তী শুনানি পর্যন্ত তাঁকে গ্রেফতার করতে পারবে না সিবিআই। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

এর আগে গ্রেফতারি এড়াতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুফিয়ান। কিন্তু সেখানে স্বস্তি মেলেনি। তার পরই তিনি শীর্ষ আদালতের দ্বারস্থ হন। বৃহস্পতিবার সেই মামলায় বিচারপতি এল নাগেশ্বর রাও ও বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চ সুফিয়ানকে গ্রেফতারি থেকে রক্ষাকবচ দিল।

নীলবাড়ির লড়াইয়ে গোটা রাজ্যে বিপুল জয় পেলেও, নন্দীগ্রামে বিজেপি-র শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে মমতার নির্বাচনী এজেন্ট ছিলেন শেখ সুফিয়ান। ভোট পরবর্তী সময় নন্দীগ্রামে এক বিজেপি কর্মী খুনের ঘটনায় জড়িয়ে যায় তাঁর নাম। কলকাতা হাই কোর্টের নির্দেশে যে মামলার তদন্ত করছে সিবিআই।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top