News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা হানা উপেক্ষা করে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বড় জয়, আয়ারল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত
Image

করোনা হানা উপেক্ষা করে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বড় জয়, আয়ারল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত

নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.) : করোনা হানা উপেক্ষা করে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দাপুটে জয় ভারতের অনূর্ধ্ব ১৯ দলের। ব্যাট ও বলে ভারতের পারফরম্যান্সের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারল না আয়ারল্যান্ড। করোনা আক্রান্ত হওয়ায় আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেননি দলের অধিনায়ক যশ ধূল-সহ ৬ জন ক্রিকেটার। এরপ্রো আয়ারল্যান্ডকে ১৭৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিল ভারতের অনূর্ধ্ব ১৯ দল। আর এই জযের ফলে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ভারত।

টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় আয়ারল্যান্ড। আর সেই সুযোগ নষ্ট করেনি ভারতীয় দল। প্রথমে ব্যাট করে ভারত করে ৫ উইকেটে ৩০৭ রান। ভারতের ওপেনার হরনুর ৮৮ ও অঙ্গকৃশ ৭৯ রান করেন। তিন নম্বরে নামা রাজ বাওয়া করেন ৪২ রান। যশ ধূল না থাকায় দলকে নেতৃত্ব দেন নিশান্ত সিন্ধু। তিনি করেন ৩৬ রান। ৩৯ রানে অপরাজিত থেকে যান রাজবর্ধন সুহাস হঙ্গারগেকর।
৩০৭ রানের পাহাড়প্রমাণ টার্গেট তাড়া করতে নেমে একেবারে শুরু থেকে উইকেট হারাতে থাকে আয়ারল্যান্ড। তাদের ইনিংস শেষ হয়ে যায় ৩৯ ওভারেই। আয়ারল্যান্ড শেষ হয়ে যায় মাত্র ১৩৩ রানে। আইরিশ ব্যাটারদের মধ্যে স্কট ম্যাকবেথ সর্বোচ্চ ৩২ রান করেন। বাকিরা ভারতীয় বোলিংয়ের সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। ভারতের বোলারদের মধ্যে দু’টি করে উইকেট নেন গর্ব অনিল সাঙ্গওয়ান, অনীশ্বর গৌতম ও কৌশল তাম্বে। একটি উইকেট নেন বাঁ হাতি পেসার রবি কুমার। রাজবর্ধন ও ভিকি অস্তওয়ালও একটি করে উইকেট নেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top