বিশালগড়, ২০ জানুয়ারি : বিশালগড়ের কোনাবন সীতাখলা এলাকায় ওএনজিসি র মেন গেটের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে এক কৃষক পরিবার ও স্থানীয় লোকজন। ঘটনার বিবরণে জানা যায়, ড্রিলিং কাজের জন্য ওই এলাকার টিলার মাটি কেটে সমান করা হয়েছিল। টিলার মাটি কেটে সমান করার ফলে নিচু স্থানে কৃষক প্রদীপ পালের সবজি ক্ষেত পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কৃষক পরিবারকে আশ্বস্ত করেছিলেন তাকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু এখনো পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হয়নি। বহুবার ওই ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। আশ্বাসবাণী ছাড়া বাস্তবে ক্ষতিপূরণ পাওয়া যায়নি। শেষ পর্যন্ত বাধ্য হয়েই ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার মেইন গেটের সামনে বাশ বেঁধে পথ অবরোধ আন্দোলনে শামিল হয়। অবরোধের ফলে ওএনজিসির কোনো যানবাহন বৃহস্পতিবার চলাচল করতে পারেনি। অবিলম্বে ক্ষতিপূরণের টাকা মিটিয়ে না দিলে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ কৃষক পরিবারের
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















