News Flash

  • Home
  • Uncategorized
  • গোয়ায় ৩৪টি প্রার্থী ঘোষণা বিজেপির, সানকেলিম থেকে লড়বেন প্রমোদ সাওয়ান্ত
Image

গোয়ায় ৩৪টি প্রার্থী ঘোষণা বিজেপির, সানকেলিম থেকে লড়বেন প্রমোদ সাওয়ান্ত

নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.): গোয়ায় বিধানসভা নির্বাচনের জন্য ৩৪ জন প্রার্থীর নামের তালিকা ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। প্রার্থী তালিকা অনুযায়ী, সানকেলিম থেকে লড়বেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। প্রয়াত মনোহর পার্রিকরের পানাজি আসন থেকে প্রার্থী করা হয়েছে আতানাসিও মনসেরাত্তে ‘বাবুশ’-কে। মনোহর পার্রিকরের ছেলে উৎপল পার্রিকরকে টিকিট দেয়নি শীর্ষ নেতৃত্ব। বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির সদর দফতরে প্রার্থী তালিকা ঘোষণা করার সময় মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ বলেছেন, “উৎপল পার্রিকরকে আরও দু’টি বিকল্প দেওয়া হয়েছিল। অন্য বিকল্প নেওয়া উচিত ছিল তাঁর, এটা আমার মতামত।”

মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেপির গোয়া নির্বাচনের ইনচার্জ দেবেন্দ্র ফড়নবীশ এবং বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং ১৪ ফেব্রুয়ারির গোয়া বিধানসভা নির্বাচনের জন্য প্রথম তালিকা প্রকাশ করেছেন। অরুন সিং বলেছেন, “ছ’জন বর্তমান বিধায়ককে টিকিট প্রত্যাখ্যান করা হয়েছে।” প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রিকরের ছেলে উৎপল, যিনি তাঁর বাবার নির্বাচনী এলাকা পানাজি থেকে টিকিট চেয়েছেন, প্রথম তালিকায় জায়গা পাননি। বিজেপি পানাজি আসন থেকে আতানাসিও মনসেরাত্তেকে প্রার্থী করেছে এবং সাওয়ান্ত সরকারের মন্ত্রী জেনিফার মনসেরাত্তে তালেইগাও থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেসের প্রবীণ নেতা প্রতাপ সিং রাণের ছেলে এবং রাজ্য সরকারের মন্ত্রী, বিশ্বজিৎ রানে ভালপোই বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিশ্বজিৎ রাণের স্ত্রী দিব্যা রাণে প্রতাপ সিং রানের শক্ত ঘাঁটি পোরিয়াম বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রানে সিনিয়র গত ৫০ বছর ধরে পোরিম বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছেন। উল্লেখ্য, গোয়া বিধানসভার বাকি ছ’টি আসনের জন্য বিজেপি প্রার্থীদের নাম শীঘ্রই ঘোষণা করবে বলে জানানো হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top