News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানের লাহোরে বিস্ফোরণে মৃত শিশু-সহ ৩, আহত কমপক্ষে ২০ জন
Image

পাকিস্তানের লাহোরে বিস্ফোরণে মৃত শিশু-সহ ৩, আহত কমপক্ষে ২০ জন

লাহোর, ২০ জানুয়ারি (হি.স.): পাকিস্তানের লাহোরে বিস্ফোরণে প্রাণ হারালেন একটি শিশু-সহ ৩ জন। এছাড়াও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার লাহোরের লাহোরি গেটের কাছে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় পার্শ্ববর্তী দোকান ও বাড়ির জানলার কাঁচ ভেঙে যায়, ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি মোটরবাইক। লাহোরের ডেপুটি ইন্সপেক্টর-জেনারেল অফ অপারেশন মুহাম্মদ আবিদ খান জানিয়েছেন, কীভাবে বিস্ফোরণ ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের জেরে মাটিতে প্রায় ১.৫ ফুট গভীর গর্ত তৈরি হয়। আহতদের মায়ো হাসপাতালে ভর্তি করা হয়েছে। যে স্থানে বিস্ফোরণ হয়েছে, সেই স্থানে সর্বদাই মানুষের সমাগম থাকে। মায়ো হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, বিস্ফোরণে আহত ২০ জনের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। এই বিস্ফোরণের ঘটনায় উদ্বিগ্ন পঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বুজদার। দ্রুত তদন্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন তিনি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top