News Flash

  • Home
  • Uncategorized
  • জি বি হাসপাতাল চত্বরে টমটম চুরি
Image

জি বি হাসপাতাল চত্বরে টমটম চুরি

আগরতলা, ১৯ জানুয়ারি : বুধবার জিবি হাসপাতাল চত্বর থেকে একটি টমটম চুরি করে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। টমটমের মালিকের নাম লিটন সরকার। জানা গেছে, লিটন সরকার নামে ওই যুবক তার নিকট আত্মীয়দের রক্ত পরীক্ষার  জন্য জিবি হাসপাতালে নিয়ে এসেছিলেন। রক্তের নমুনা দিয়ে ফিরে এসে  লক্ষ করেন যেখানে তিনি টমটম রেখে গিয়েছিলেন সেখান তা উধাও হয়ে গেছে। তাতে মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম টমটম চালক লিটন সরকারের। টমটমটি দেখতে না পেয়ে লিটন সরকার বিষয়টি এলাকায় কর্তব্যরত জওয়ানদের বিষয়টি জানান। কিন্তু হাসপাতাল চত্বরে কোথাও টমটম না পেয়ে শেষ পর্যন্ত জিবি আউটপোস্ট এর পুলিশের কাছে লিখিতভাবে অভিযোগ জানানো হয়।


পরবর্তী সময়ে পার্শ্ববর্তী জঙ্গল থেকে টমটমটি উদ্ধার হয়েছে। তবে টমটম থেকে ব্যাটারি সহ অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে চোরেরা। জিবি হাসপাতাল চত্বরে নিরাপত্তা বলয়ের মধ্যে টমটম চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা কর্মীদের তৎপরতা বাড়ানোর জন্য দাবি উঠেছে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top