News Flash

  • Home
  • Uncategorized
  • দৈনিক কোভিড-সংক্ৰমণ ২.৮২-লক্ষাধিক, মৃত্যুর সংখ্যাও দীর্ঘ হচ্ছে ভারতে
Image

দৈনিক কোভিড-সংক্ৰমণ ২.৮২-লক্ষাধিক, মৃত্যুর সংখ্যাও দীর্ঘ হচ্ছে ভারতে

নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি.স.): বাড়তে বাড়তে ভারতে ২.৮২-লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মৃত্যু-মিছিলও। রবিবার ও সোমবার কোভিড-সংক্ৰমণ নিম্নমুখী হলেও, মঙ্গলবার সারাদিনে ভারতে অনেকটাই বেড়েছে সংক্রমণের সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৮২ হাজার ৯৭০ জন, এই সংখ্যা আগের দিনের তুলনায় ৪৪ হাজার ৮৮৯ বেশি। এই সময়ে মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ৪৪১ জন রোগীর, মৃত্যুর সংখ্যাও অনেকটাই বেড়েছে। দৈনিক সংক্রমণের হার এই মুহূর্তে ১৫.১৩ শতাংশ।

বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা বেড়ে ১,৮৩,১০,০০-এ পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ৯৪,৩৭২ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ৪.৮৩ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় (মঙ্গলববার) করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৭৬ লক্ষ ৩৫ হাজার ২২৯ জন প্রাপক, ফলে ভারতে বুধবার সকাল আটটা পর্যন্ত ১,৫৮,৮৮,৪৭,৫৫৪ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে। ভারতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮,৯৬১-তে পৌঁছেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৪৪১ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৮৭,২০২ জন (১.২৯ শতাংশ)। মঙ্গলবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১,৮৮,১৫৭ জন। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,৫৫,৮৩,০৩৯ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৩.৮৮ শতাংশ। নতুন করে ২,৮২,৯৭০ জন সংক্রমিত হওয়ার পর ভারতে মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ৩,৭৯,০১,২৪১ জন।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top