News Flash

  • Home
  • Uncategorized
  • এনডিআরএফ-এর সাহস ও পেশাদারিত্ব সত্যিই প্রেরণাদায়ক : প্রধানমন্ত্রী
Image

এনডিআরএফ-এর সাহস ও পেশাদারিত্ব সত্যিই প্রেরণাদায়ক : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি.স.): জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-র সাহস ও পেশাদারিত্বকে কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার এনডিআরএফ-এর স্থাপনা দিবসে টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, “স্থাপনা দিবসে কঠোর পরিশ্রমী এনডিআরএফ-এর টিমকে শুভেচ্ছা। ভীষণ চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বহু উদ্ধার ও ত্রাণের কাজে তাঁরাই সর্বাগ্রে থাকেন। এনডিআরএফ-এর সাহস ও পেশাদারিত্ব সত্যিই অনুপ্রেরণাদায়ক। তাঁদের ভবিষ্যতের প্রচেষ্টার জন্য শুভকামনা রইল।”

প্রধানমন্ত্রী এদিন টুইট করে আরও জানিয়েছেন, “সরকার ও নীতিনির্ধারকদের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিক্রিয়াশীল পদ্ধতির পাশাপাশি, যেখানে দুর্যোগ ব্যবস্থাপনা দলগুলি দুর্যোগের পরে পরিস্থিতি প্রশমিত করে, আমাদেরকে দুর্যোগ প্রতিরোধী ইন্ফ্রাস্ট্রাকচারের কথাও ভাবতে হবে এবং এই বিষয়ে গবেষণায় মনোনিবেশ করতে হবে।” মোদী আরও জানিয়েছেন, “এনডিআরএফ টিমের দক্ষতা আরও নিপুন করার জন্য আমরা কাজ করছি, যাতে যে কোনও চ্যালেঞ্জের সময় আমরা জীবন ও সম্পত্তি বাঁচানো সম্ভব হয়।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top