News Flash

  • Home
  • Uncategorized
  • করোনায় মৃতদের ক্ষতিপূরণে না, বিহার-অন্ধ্রের মুখ্যসচিবকে তলব সুপ্রিম কোর্টের
Image

করোনায় মৃতদের ক্ষতিপূরণে না, বিহার-অন্ধ্রের মুখ্যসচিবকে তলব সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি.স.) : কোভিডে মৃতের পরিবারদের ক্ষতিপূরণ না দেওয়ার জন্য বিহার এবং অন্ধ্রপ্রদেশের মুখ্য সচিবদের তিরস্কার করল সুপ্রিম কোর্ট। কেন ক্ষতিপূরণ দেওয়া হল না সে বিষয়ে জানতে উভয় রাজ্যের মুখ্য সচিবদের তলব করেছে আদালত। ভার্চুয়াল শুনানির মাধ্যমে আজ বুধবার দুপুর ২টায় মুখ্য সচিবদের হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

করোনা ভাইরাসে যারা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবার এখনও ক্ষতিপূরণ পায়নি। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি চলছিল। ক্ষতিপূরণের টাকা না দেওয়ায় বিহার ও অন্ধ্রপ্রদেশের মুখ্য সচিবদের তলব করেছে সুপ্রিম কোর্ট।
গত অক্টোবরে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, করোনায় মৃতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে। আবেদন জমা পড়ার ৩০ দিনের মধ্যে ক্ষতিপূরণের টাকা দিতে হবে। রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দেয়, করোনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়াটা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। কোনও রাজ্য সরকার চাইলে এর থেকে বেশিও দিতে পারে। করোনায় মৃতের পরিবারের সদস্যদের, জেলা বিপর্যয় মোকাবিলা দফতরে গিয়ে ফর্ম পূরণ করতে হবে। টাকা পেতে দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, ডেথ সার্টিফিকেট ও করোনায় মৃত্যুর নথি। সাধারণ রাজ্যগুলির ক্ষেত্রে বিপর্যয় মোকাবিলা তহবিলের ৭৫ শতাংশ অর্থ দেয় কেন্দ্র। অন্যদিকে, কেন্দ্রশাসিত অঞ্চল এবং বিশেষ মর্যাদাপ্রাপ্ত রাজ্যের ক্ষেত্রে তহবিলের ৯০ শতাংশ অর্থই দেয় কেন্দ্রীয় সরকার।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top