News Flash

  • Home
  • Uncategorized
  • বাড়ি ফেরার পথে আক্রান্ত ছাত্র
Image

বাড়ি ফেরার পথে আক্রান্ত ছাত্র

আগরতলা, ১৯ জানুয়ারি : গৃহ শিক্ষকের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার সময় আক্রান্ত হল এক ছাত্র। ঘটনা মন্দির নগরী উদয়পুরে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। ছাত্রদের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ মিলেছে।


ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে একাদশ শ্রেণীর ছাত্রকে মারধর করে তার মোবাইল ছিনিয়ে নেওয়া  হয়েছে। অভিযুক্ত যুবকের নাম রাজীব ভৌমিক। ঘটনা উদয়পুরের রাজারবাগের অরুণাচল সংঘ এলাকায়। অভিযুক্ত রাজীব ভৌমিকের বাড়ি চন্দ্রপুর কলোনী এলাকায়।


জানা গেছে, একাদশ শ্রেণীর ছাত্র চঞ্চল দে প্রাইভেট থেকে বাড়ি ফিরছিল। ঐ সময় তাকে রাস্তায় পেয়ে রাজীব ভৌমিক মারধর করে এবং তার হাতে থাকা মোবাইলটি ছিনিয়ে নিয়ে যায়। আর কে পুর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে তবে এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার এর সংবাদ নেই।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top