News Flash

  • Home
  • Uncategorized
  • মুঙ্গিয়াকামীতে ফের নাবালিকা ধর্ষিতা
Image

মুঙ্গিয়াকামীতে ফের নাবালিকা ধর্ষিতা

তেলিয়ামুড়া, ১৯ জানুয়ারি৷৷ ফের ধর্ষিতা ১৪ বছর বয়সি এক নাবালিকা৷ ঘটনা মুঙ্গিয়াকামী থানা এলাকার দক্ষিণ মহারানীপুর এলাকায়৷ মুঙ্গিয়াকামী থানার পুলিশের তৎপরতায় পুলিশি জালে ধরা পড়েছে ২৫ বছর বয়সী অভিযুক্ত যুবক৷


ঘটনার বিবরণ দিয়ে পুলিশ জানিয়েছে, মুঙ্গিয়াকামী থানা এলাকার দক্ষিণ মহারানীপুর রবিচরণ পাড়া এলাকার বাসিন্দা সমলৌ দেববর্মার ২৫ বছর বয়সি ছেলে অমরজিৎ দেববর্মা দক্ষিণ মহারানীপুর এলাকার ১৪ বছর বয়সি এক নাবালিকাকে গত ১৩ জানুয়ারি রাতে ধর্ষণ করে৷ কিন্তু ওই নাবালিকার পরিবারের লোকজন ঘটনাটি কোনো এক অজ্ঞাত কারণে এত দিন চেপে রাখলেও ছয় দিন পর বুধবার বিকেলে মুঙ্গিয়াকামী থানার পুলিশের দ্বারস্থ হয় এবং ধর্ষক অমরজিৎ দেববর্মার নাম ধাম দিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন৷


ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে মুঙ্গিয়াকামী থানার পুলিশ বুধবার সন্ধ্যায় একটি মামলা নেয়৷ মামলার নম্বর ০২/২০২২৷ মামলা হয়েছে ভারতীয় দন্ডবিধির ৩৭৬ ধারা এবং পস্কো আইনের ২৪ ধারা অনুযায়ী৷ মামলা নিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷ উল্লেখ্য, নববর্ষের প্রথম দিন তেলিয়ামুড়া মহাকুমার তেলিয়ামুড়া থানা এলাকায় ধর্ষণের মামলার রেশ কাটতে না কাটতেই পুনরায় মুঙ্গিয়াকামী থানা এলাকায় এক ধর্ষণের ঘটনায় মহকুমা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top