News Flash

  • Home
  • Uncategorized
  • ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণে বিশেষ অভিযানে প্রথম দিনে পেলেন ৩১৮৫ জন
Image

১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণে বিশেষ অভিযানে প্রথম দিনে পেলেন ৩১৮৫ জন

আগরতলা, ১৯ জানুয়ারি (হি. স.) : ত্রিপুরায় করোনার বিরুদ্ধে লড়াইয়ে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণে বিশেষ অভিযানে আজ প্রথম দিনে ৩১৮৫ জনকে টিকা প্রদান করা হয়েছে। তিন দিনের এই বিশেষ টিকাকরণ অভিযানে ১ লক্ষ ১৯ হাজার ৭৬০ জনকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তাতে, আগামী দুই দিনে ১ লক্ষ ১৬ হাজার ৫৭৫ জনকে টিকা প্রদান করতে হবে।


ত্রিপুরায় ৭৩৪টি বিদ্যালয়ে ১৯ থেকে ২১ জানুয়ারি টিকাকরণের বিশেষ অভিযান শুরু হয়েছে। জেলা ভিত্তিক হিসেবে পশ্চিম জেলায় ২৩৭টি, ধলাই ৬২টি, গোমতী জেলায় ৫২টি, খোয়াইতে ৬৪টি, উত্তরে ১২০টি, সিপাহীজলায় ১২৪টি, দক্ষিণে ২৫ এবং ঊনকোটি জেলায় ৫০টি বিদ্যালয়ে চলছে এই টিকাকরণ কর্মসূচী।


স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী আজ টিকাকরণের বিশেষ অভিযানের প্রথম দিনে ধলাই জেলায় ১০৫ জন, গোমতি জেলায় ৩১৭ জন, খোয়াই জেলায় ৫৩৬ জন, উত্তর ত্রিপুরা জেলায় ৩৭২ জন, সিপাহীজলা জেলায় ৪৭৩ জন, দক্ষিণ জেলায় ২১৭ জন, ঊনকোটি জেলায় ৪৫৮ জন এবং পশ্চিম ত্রিপুরা জেলায় সর্বাধিক ৭০৭ জনকে কোভিডের টিকা প্রদান করা হয়েছে। ত্রিপুরায় মোট ২ লক্ষ ১৩ হাজার যোগ্য ছেলেমেয়ে টিকা পাবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top