News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশ ভোটে বিজেপির তারকা প্রচারক মোদী, নাড্ডা, বাদ পড়লেন মানেকা, বরুণ
Image

উত্তর প্রদেশ ভোটে বিজেপির তারকা প্রচারক মোদী, নাড্ডা, বাদ পড়লেন মানেকা, বরুণ

নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি.স.): কিছু দিন পরই উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন, তার আগে বুধবার প্রথম দফার ভোটের জন্য তারকা প্রচারকদের নামের তালিকা প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তারকা প্রচারক হিসেবে মোট ৩০ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই নাম তালিকায় রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপি সাংসদ হেমা মালিনী প্রমুখ।

কিন্তু, উত্তর প্রদেশ ভোটে বিজেপির তারকা প্রচারকের তালিকা থেকে নাম বাদ পড়েছে মানেকা গান্ধী ও বরুণ গান্ধীর। মা ও ছেলে বেশ কয়েকবার সুলতানপুর ও পিলভিট থেকে জিতেছেন। ৩০ জনের তালিকায় নাম রয়েছে উত্তর প্রদেশ বিজেপির সভাপতি স্বতন্ত্ৰদেব সিং, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, স্মৃতি ইরানি, মুখতার আব্বার নকভি, উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য প্রমুখের নাম।

Releated Posts

শিক্ষার্থী আন্দোলন নিয়ে ‘দ্বিচারিতা’, রাহুল গান্ধীকে ফের নিশানা বিজেপির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলে আক্রমণ আরও…

ByByNews Desk Aug 11, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top