News Flash

  • Home
  • Uncategorized
  • গুয়াহাটি রেলস্টেশনে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু ট্রেন-ড্রাইভারের
Image

গুয়াহাটি রেলস্টেশনে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু ট্রেন-ড্রাইভারের

গুয়াহাটি, ১৯ জানুয়ারি (হি.স.) : গুয়াহাটি রেলওয়ে স্টেশনে ট্রেনের ইঞ্জিনে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন জনৈক ড্রাইভার। গতকাল মঙ্গলবার রাতে সংঘটিত হয়েছে মৰ্মান্তিক এই দুৰ্ঘটনা। দুৰ্ঘটনায় নিহত হয়েছেন ট্রেন-ড্রাইভার গোলাঘাট জেলার বাসিন্দা শিব শইকিয়া। তিনি পরিবারে থাকতেন স্থানীয় মালিগাঁওয়ে রেলওয়ে কোয়ার্টারে।

ঘটনা সম্পর্কে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখপাত্র গুনীত কৌর জানান, গতকাল রাত প্রায় ৭:৪০টা নাগাদ সংঘটিত হয়েছে এই দুর্ঘটনাটি। গুয়াহাটি থেকে মুর্কংসেলেক (উজান অসমের ধেমাজি জেলান্তর্গত) লাচিত এক্সপ্ৰেসের ইঞ্জিনে হাই-ভোল্টেজ বিদ্যুৎ পরিবাহী তারের সঙ্গে সংস্পৃষ্ট হয়েছিলেন শিব শইকিয়া।


মুখপাত্র গুনীত জানান, লাচিত এক্সপ্রেসটি মঙ্গলবার রাত ১০:২০ মিনিটে গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে ছাড়ার কথা ছিল। এর আগে তিনি লোকো চেক করছিলেন। তখন ট্রেনের ইঞ্জিনে জল ঢালতে যান। তখনই দুর্ঘটনাটি ঘটেছে। বেদনাহত গুনীত কৌর আরও জানান, ঘটনাটি অত্যন্ত শোকাবহ। শিব শইকিয়া রেলওয়ের রঙ্গিয়া বিভাগের লোকো পাইলট ছিলেন। তাঁর মরদেহের ময়না তদন্তের জন্য গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। ময়না তদন্তের পর শিব শইকিয়ার মরদেহ তাঁর পরিবারের কাছে সমঝে দেওয়া হয়েছে। কৌর বলেন, শিববাবুর পরিবারকে সমস্ত ধরনের সাহায্য করা হচ্ছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top