News Flash

  • Home
  • Uncategorized
  • কলকাতা বিমানবন্দরে ভিন রাজ্যের সফরে লাগবে করোনার নেগেটিভ রিপোর্ট
Image

কলকাতা বিমানবন্দরে ভিন রাজ্যের সফরে লাগবে করোনার নেগেটিভ রিপোর্ট

কলকাতা, ১৯ জানুয়ারি (হি. স.) : ৭ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে যাতায়াতের জন্য করোনার নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক। বুধবার এমনই নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর।পশ্চিমবঙ্গে বর্তমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে। কিন্তু সেই সংক্রমণের গ্রাফ যাতে আচমকাই না বেড়ে যায় তাই ভিন রাজ্যে থেকে আগত যাত্রীদের ক্ষেত্রে বা এ-রাজ্য থেকে যাওয়া ব্যক্তিদের করোনার রিপোর্ট নেগেটিভ বাধ্যতামূলক করল স্বাস্থ্য দফতর। সেই বিষয়ে নির্দেশিকা জারি করেছে কলকাতা বিমানবন্দর।

কিছুদিন আগেই ভারতে ওমিক্রন উদ্বেগ বাড়ায় নবান্নে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। করোনা রুখতে শুধুই আন্তর্জাতিক নয়, দেশীয় বিমানের ক্ষেত্রেও আরটিপিসিআর বাধ্যতামূলক করা হয়েছিল আগেই। নিয়ন্ত্রণ করা হয়েছিল মুম্বই ও দিল্লি থেকে আসা বিমানের ওঠানামা দিনের ক্ষেত্রে। বাংলাদেশ, সিঙ্গাপুর থেকে কলকাতায় আসা বিমানে নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়। এবার করোনা রুখতে আরও বড় পদক্ষেপ গ্রহণ করল স্বাস্থ্য দফতর। প্রসঙ্গত, দেশের বিভিন্ন প্রান্তে করোনার গ্রাফ উর্ধ্বমুখী তাই সাত রাজ্য ওড়িশা, মণিপুর, নাগাল্যান্ড, পোর্ট ব্লেয়ার, জম্মু-কাশ্মীর, লাদাখ-সহ কিছু জায়গায় যাতায়তে করোনার আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top