News Flash

  • Home
  • Uncategorized
  • ডিমা হাসাওয়ের সদর শহর হাফলঙে চলছে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার ক্যাবিনেট বৈঠক

ডিমা হাসাওয়ের সদর শহর হাফলঙে চলছে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার ক্যাবিনেট বৈঠক

হাফলং (অসম), ১৯ জানুয়ারি (হি.স.) : প্রথমবারের মতো অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠক শুরু হয়েছে। আজ বুধবার বেলা ঠিক আড়াইটা নাগাদ হাফলঙে জেলাশাসক কার্যালয়ের সভাকক্ষে অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার পৌরোহিত্যে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়েছে। ক্যাবিনেট বৈঠককে ঘিরে হাফলং শহর এখন মিনি দিশপুরে পরিণত হয়েছে।

রাজ্যের ১৪ জন ক্যাবিনেট মন্ত্রী, মুখ্যসচিব জিষ্ণু বরুয়া সহ রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের সচিব বৈঠকে অংশগ্রহণ করেছেন। এদিকে পাহাড়বাসীর আশা, আজকের ক্যাবিনেট বৈঠকের পর ডিমা হাসাও জেলার জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। তাছাড়া রাজ্যে কোভিডের সংক্রমণ ভয়ানকভাবে বৃদ্ধি পেয়েছে। গতকাল মঙ্গলবার রাজ্যে ৮,০৭২ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৬ জনের। তাই ক্যাবিনেট বৈঠকে রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে কড়া নির্দেশনা সহ নতুন এসওপি জারি করতে পারে এই ক্যাবিনেট বৈঠকের পর। এমন ইঙ্গিত পাওয়া গেছে সরকারি সূত্রে।
এখানে উল্লেখ করা যেতে পারে, গত ৩০ সেপ্টেম্বর দিশপুরের বাইরে প্রথম উজান অসমের ধেমাজিতে মন্ত্রিসভার বৈঠকের পর ২৪ অক্টোবর দ্বিতীয়বারের মতো রাজধানীর বাইরে নিম্ন অসমের বঙাইগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে ড. হিমন্তবিশ্ব শৰ্মার ক্যাবিনেট বৈঠক। রাজধানী দিশপুরের বাইরে তৃতীয় ক্যাবিনেট বৈঠক আজ চলছে রাজ্যের অন্যতম পার্বত্য জেলা ডিমা হাসাওয়ের সদর শহর হাফলঙে। এই প্রতিবেদন পাঠানো পর্যন্ত ক্যাবিনেট বৈঠক চলছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top