News Flash

  • Home
  • Uncategorized
  • অনুমোদনহীন প্যাকেটজাত পানীয় জল প্রস্তুতকারক সংস্থায় প্রশাসনের হানা, বন্ধের নোটিশ
Image

অনুমোদনহীন প্যাকেটজাত পানীয় জল প্রস্তুতকারক সংস্থায় প্রশাসনের হানা, বন্ধের নোটিশ

আগরতলা, ১৯ জানুয়ারি (হি. স.) : অনুমোদনহীন প্যাকেটজাত পানীয় জল প্রস্তুতকারক সংস্থায় আজ প্রশাসন হানা দিয়েছে। ওই সংস্থা বন্ধের নোটিশ জারি করেছে জেলা স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়। সবচেয়ে উদ্বেগের বিষয় হল, পশ্চিম ত্রিপুরা জেলায় এমন আরও ৩৮টি সংস্থা রয়েছে। প্রশাসন সেখানেই অভিযান চালাবে বলে জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য আধিকারিক ডা: সংগীতা চক্রবর্তী। তাঁর কথায়, ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই)-র অনুমোদন ছাড়াই ইন্দ্রনগরস্থিত ড্রপলেট সংস্থাটি প্যাকেটজাত পানীয় জল প্রস্তুত করছিল। তাই, ওই সংস্থা বন্ধের নোটিশ জারি করা হয়েছে।


সারা ত্রিপুরায় প্যাকেটজাত পানীয় জল করার প্রচুর সংস্থা সম্প্রতি গজিয়ে উঠেছে। ওই জলের গুনমান নিয়েই নানা অভিযোগ রয়েছে। এমনকি নামী সংস্থাগুলির নাম ব্যবহার করেও ত্রিপুরায় প্যাকেটজাত পানীয় জল প্রস্তুত করা হচ্ছে। স্থানীয় বিভিন্ন সংস্থা ত্রিপুরার প্রত্যন্ত এলাকায় ইউনিট বসিয়ে জল তৈরী করছে। অনেকের কাছেই খাদ্য নিরাপত্তার বৈধ অনুমোদন নেই বলে অভিযোগ। স্বাভাবিকভাবেই, প্রতিনিয়ত প্রশাসনের নজরদারির অভাবে অবৈধভাবে ওই ব্যবসা রমরমিয়ে বাড়ছে।


আজ পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য আধিকারিক কার্যালয়ের তরফে ইন্দ্রনগর স্থিত ড্রপলেট প্যাকেটজাত পানীয় জল প্রস্তুতকারক সংস্থায় অভিযানে যান। সেখানে গিয়ে জল প্রস্তুত করার বৈধ অনুমোদন দেখাতে ব্যর্থ হন সংস্থার কর্তৃপক্ষ। পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য আধিকারিক ডা: সংগীতা চক্রবর্তী বলেন, ড্রপলেট সংস্থার পানীয় জল বিক্রির অনুমোদন রয়েছে। কিন্ত, তাঁদের পানীয় জল প্রস্তুত করার কোন বৈধ অনুমোদন নেই। তাই, সংস্থা বন্ধ করার নোটিশ জারি করা হয়েছে। তাঁর কথায়, এফএসএসএআই-র অনুমোদন পেলে তবেই তাঁদের প্যাকেটজাত পানীয় জল প্রস্তুত করার জন্য অনুমতি দেওয়া হবে। ততদিন আইনত ওই সংস্থা বন্ধ থাকবে।


তিনি জানান, বৈধ অনুমোদন ছাড়া প্যাকেটজাত পানীয় জল প্রস্তুত করার প্রচুর অভিযোগ জমা পড়েছে। পশ্চিম ত্রিপুরা জেলায় এমন ৩৮টি সংস্থা বৈধ অনুমোদন ছাড়া প্যাকেটজাত পানীয় জল প্রস্তুত করছে। প্রশাসন এখন কঠোরভাবে ওই সংস্থাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তাঁর দাবি, এখন থেকে ধারাবাহিকভাবে এধরনের অভিযান অব্যাহত থাকবে। আগামী দুই দিন জিরানিয়া এবং মোহনপুরে প্যাকেটজাত পানীয় জল প্রস্তুতকারক সংস্থায় অভিযান চালানো হবে। তাঁর বক্তব্য, উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে প্রশাসনের তরফে এধরনের অভিযান চালানো হচ্ছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top