News Flash

  • Home
  • Uncategorized
  • মোবাইল চুরি করতে গিয়ে ধৃত চোর
Image

মোবাইল চুরি করতে গিয়ে ধৃত চোর

উদয়পুর, ১৮ জানুয়ারি : গোমতী জেলা হাসপাতালে রোগী ও তাদের পরিবারের কাছ থেকে টাকা পয়সা ও মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনা প্রায়ই ঘটে চলেছে। চোর চক্রটি দীর্ঘদিন ধরেই সক্রিয় রয়েছে। হাসপাতালে সিসি ক্যামেরা থাকলেও এতদিন চোরদের আটক করা সম্ভব হচ্ছিল না। তাতে হাসপাতালে কর্মরত বেসরকারি নিরাপত্তাকর্মীরাও নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছিলেন। অবশেষে গোমতী জেলা হাসপাতালে মোবাইল চুরি করতে এসে হাতেনাতে আটক এক যুবক। আটক হওয়া যুবকের নাম নজুরুল ইসলাম। তার বাড়ি বিলোনিয়া  রাঙ্গামোরা এলাকায়।


ঘটনার বিবরণে জানা যায়, সোমবার মধ্যরাতে গোমতী জেলা হাসপাতালে মোবাইল চুরি করতে গেলে রোগীর পরিবারের লোকজন দেখে ফেলেন। তখনই চোর নজুরুল ইসলামকে রোগীর পরিজনরা আটক করে উত্তম মধ্যম দিয়ে নিরাপত্তা কর্মীদের খবর দেন। খবর পেয়ে নিরাপত্তা কর্মীরা এসে তাকে আটকে রেখে রাধা কিশোর পুর থানায় খবর দেয়। পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে আসেন। উদয়পুর জেলা হাসপাতালে সিসি ক্যামেরার ফুটেজে অভিযুক্তকে আরো বেশ কয়েকবার মোবাইল চুরি করতে লক্ষ করা গেছে বলে জানা গেছে। আটক চোরের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি উঠেছে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top