News Flash

  • Home
  • Uncategorized
  • ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসলে করোনার প্রকোপ পড়বে না, অথচ পরীক্ষা দিলে কোভিড আক্রান্ত হবে, এই এই যুক্তি অবান্তর : শিক্ষা মন্ত্রী
Image

ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসলে করোনার প্রকোপ পড়বে না, অথচ পরীক্ষা দিলে কোভিড আক্রান্ত হবে, এই এই যুক্তি অবান্তর : শিক্ষা মন্ত্রী

আগরতলা, ১৮ জানুয়ারি (হি. স.) : করোনার প্রকোপের জেরে পরীক্ষা বাতিলের দাবি নিয়ে ত্রিপুরায় পরীক্ষার্থী এবং বিরোধী ছাত্র সংগঠন তুমুল হইচই শুরু করেছে। আজ তার কড়া ভাষায় জবাব দিলেন শিক্ষামন্ত্রী রতন নাথ। তাঁর কথায়, ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসলে করোনার প্রকোপ পড়বে না, অথচ পরীক্ষা দিলে কোভিড আক্রান্ত হবে, এই এই যুক্তি অবান্তর। তিনি পরীক্ষার্থী এবং ছাত্র সংগঠনের ওই তত্বের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।


আজ তিনি বলেন, করোনার প্রকোপে ছাত্রছাত্রীদের পড়াশুনায় ভীষণ ক্ষতি হয়েছে। এখনো ওই ভাইরাসের তান্ডব জারি রয়েছে। তাই, বাধ্য হয়ে প্রাক-প্রাথমিক থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ে পঠন-পাঠন স্থগিত রাখা হয়েছে। কিন্ত, অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত টিকাকরণের উদ্দেশ্যে বিদ্যালয়ে পঠন-পাঠন স্থগিত করা হয়নি।


তাঁর বক্তব্য, ছাত্রছাত্রীদের আরো ক্ষতি হোক তা কোনভাবেই কাম্য নয়। কিন্ত, পরিস্থিতির চাপে পড়ে কঠোর সিদ্ধান্ত নিতে হচ্ছে। তবে, তাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে বিকল্প ব্যবস্থাও নেওয়া হয়েছে। কিন্ত, করোনার প্রকোপের অজুহাতে একাংশ পরীক্ষার্থী এবং ছাত্র সংগঠন পরীক্ষা বাতিলের দাবিতে সোচ্চার হয়েছে।


তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদ্যালয়ে আসলে করোনা প্রকোপ পড়বে না। কিন্ত, পরীক্ষা দিলে কোভিড আক্রান্ত হবে, এই যুক্তি অবান্তর। তিনি ওই তত্বের যৌক্তিকতা নেই বলে দাবি করেন। তাঁর আরও দাবি, স্বাস্থ্য দফতরের সাথে বিস্তারিত আলোচনা এবং পরামর্শ গ্রহণের পর অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিদ্যালয় খোলা রাখা এবং পরীক্ষা যথারীতি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top