News Flash

  • Home
  • Uncategorized
  • অ্যাশেজ সিরিজ শেষে ধমকে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার পার্টি বন্ধ করল পুলিশ, ভাইরাল ভিডিও
Image

অ্যাশেজ সিরিজ শেষে ধমকে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার পার্টি বন্ধ করল পুলিশ, ভাইরাল ভিডিও

সিডনি, ১৮ জানুয়ারি (হি.স.) : অ্যাসেজ সিরিজ শেষ হওয়ার পরে, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের খেলোয়াড়রা হোবার্টের একটি হোটেলে সারা রাত পার্টি করলেন। পার্টিতে সারা রাত ধরে হট্টগোল করলেন। এই কারণে শেষ পর্যন্ত পুলিশ ডাকতে হয়েছে। অবশেষে পুলিশ এসে তাদের পার্টি বন্ধ করে। ফক্স স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দলটিতে ইংল্যান্ডের অধিনায়ক জো রুট এবং জেমস অ্যান্ডারসন ছাড়াও তিন অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যালেক্স কেরি, ট্র্যাভিস হেড এবং ন্যাথন লিয়ঁ ছিলেন। পুলিশ সেখানে পৌঁছলে তাদের অ্যাসেজ পার্টি বন্ধ করে দেওয়া হয়। এর একটি ভিডিয়ো ইন্টারনেট মাধ্যমে ভাইরাল হচ্ছে। অন্যদিকে ঐতিহ্যবাহী সিরিজ জয়ের আনন্দে মেতেছিলেন অজি তারকারাও। কিন্তু সেই হইহুল্লোড়ের হ্যাপি এন্ডিং হল না। পুলিশ আধিকারিকরা এসে ক্রিকেটারদের পার্টি বন্ধ করতে বললেন।

আসলে হোবার্টেই ছিল ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার পঞ্চম টেস্ট। ৪-০-য় অ্যাশেজ সিরিজের ফল অস্ট্রেলিয়ার পক্ষে গেল অতীত করে নতুন উদ্যোমে খেলা শুরু করতে হবে। এই অঙ্গীকারবদ্ধ হয়েই সতীর্থদের সঙ্গে সেলিব্রেশনে মেতেছিলেন ইংল্যান্ড ক্যাপ্টেন জো রুট। অন্যদিকে অন্যদিকে ঐতিহ্যবাহী সিরিজ জয়ের আনন্দে মেতেছিলেন অজি তারকারাও। হোবার্টের টিম হোটেলেই ছিলেন দুই দলের ক্রিকেটাররা। হোটেল রুমেই শুরু হয়ে যায় পার্টি। আর তারপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ভিডিও। যেখানে দেখা যায় ইংলিশ ও অজি তারকাদের দ্রুত পার্টি বন্ধ করতে বলছেন পুলিশ আধিকারিকরা। জো রুট, জেমস অ্যান্ডারসন, নাথান লিওঁ ও ট্র্যাভিস হেডরা পুলিশের নির্দেশে সঙ্গে সঙ্গে সেলিব্রেশনে ইতি টানেন।

ভিডিওতে এক পুলিশকে বলতে শোনা যায়, “অত্যন্ত চড়া মিউজিক বাজানো হচ্ছে। যা অন্যদের অসুবিধার কারণ হতে পারে। সেই জন্যই আমাদের এখানে ডেকে পাঠানো হয়েছে। দ্রুত এই পার্টি বন্ধ করুন। ঘুমানোর সময় হয়েছে।” আরেক আধিকারিক আবার জানান, টিম হোটেলের তরফে অভিযোগ আসে। প্রায় ভোররাত পর্যন্ত নাকি উদ্দাম পার্টি চলছিল। সে খবর পেয়েই তাঁরা সোমবার ভোর ৬টা নাগাদ পৌঁছে যান হোবার্টের হোটেলে। যদিও সব ভুলে উন্মত্তের মতো পার্টি করার জন্য অবশ্য ক্রিকেটারদের বিরুদ্ধে আর কোনও আইনি পদক্ষেপ করা হয়নি। তবে কড়া মনোভাব দেখিয়ে তাসমানিয়া পুলিশ বুঝিয়ে দিতে চেয়েছে, আইন সকলের জন্যই সমান হওয়া উচিত। উল্লেখ্য, প্রথম তিন টেস্টে হারের পর চতুর্থ টেস্টে ড্র করে ইংল্যান্ড। কোনওক্রমে চুনকাম হওয়ার হাত থেকে রক্ষা পায় দল। তবে পঞ্চম টেস্ট জিতে কামিন্সের নেতৃত্বে ৪-০-য় অ্যাশেজ ঘরে তোলে অজিবাহিনী।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top