News Flash

  • Home
  • Uncategorized
  • সস্তার রাজনীতি করবেন না , পশ্চিমবঙ্গের ট্যাবলো প্রসঙ্গে মন্তব্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীর
Image

সস্তার রাজনীতি করবেন না , পশ্চিমবঙ্গের ট্যাবলো প্রসঙ্গে মন্তব্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

নয়াদিল্লি, ১৮ জানুয়ারি (হি. স.) : সাধারণতন্ত্র দিবসের পশ্চিমবঙ্গের ‘সুভাষ’ ট্যাবলো বাদ যাওয়া নিয়ে ‘সস্তার রাজনীতি বন্ধ করুন।’ ট্যাবলো বাদ পড়ার ব্যখ্যা দিতে গিয়ে টুইট করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

বিষয়টি নিয়ে বিতর্ক শুরুর পর নীরব ছিল কেন্দ্র। বিতর্ক বাড়লেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ কোনও বিবৃতি বা ব্যখ্যায় যাননি। এমনকি ট্যাবলো নিয়ে প্রধানমন্ত্রীকে লেখা বাংলার মুখ্যমন্ত্রী মমতার চিঠিরও কোনও জবাব এসেছে বলে শোনা যায়নি। এই প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভার কোনও মন্ত্রী জবাব দিলেন।

নির্মলার বক্তব্য, নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকীতে তাঁকে নিয়ে বাংলার ট্যাবলো বাদ পড়াটা নেহাৎই ‘কাকতালীয়’ ব্যপার। কারণ ট্যাবলো বাছাই করা হয়েছে পূর্ব নির্ধারিত প্রক্রিয়া মেনে। বাংলার ট্যাবলো সেই প্রক্রিয়াতেই বাদ পড়েছে। আর ঘটনাচক্রে এ বছরই বাংলার ট্যাবলোর বিষয় ছিল ‘নেতাজি’। ধারাবাহিক তিনটি টুইটে নির্মলা এটাই বোঝাতে চেয়েছেন। নির্মলা তিনটি টুইটে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী সাধারণতন্ত্র দিবসের ট্যাবলো নিয়ে সিদ্ধান্ত নেন না। সরকারও নেয় না। এর জন্য বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের নিয়ে কমিটি আছে। সব রাজ্যের প্রস্তাব থেকে এই কমিটি ঠিক করে কোন কোন রাজ্যের ট্যাবলো প্রদর্শন করা হবে। কুচকাওয়াজের সময় সীমিত তা-ই স্বাভাবিক নিয়মেই সব রাজ্যের ট্যাবলোকে জায়গা দেওয়া সম্ভব নয়। এ বারও ৫৬টি রাজ্যের প্রস্তাব থেকে মাত্র ২১টিকে বেছে নেওয়া হয়েছে। কিন্তু কী প্রক্রিয়ায় হয়েছে বাছাই, তা নির্মলার টুইটে স্পষ্ট নয়।

নির্মলা লিখেছেন, ‘মোদী জমানায় প্রচলিত শর্ত মেনে ২০১৮ এবং ২০২১-এ কেরলের ট্যাবলো বেছে নেওয়া হয়েছিল। ২০১৬, ২০১৭, ২০১৯, ২০২০, এবং ২০২১-এ বেছে নেওয়া হয় তামিলনাড়ুর ট্যাবলো। পশ্চিমবঙ্গের ট্যাবলো প্রদর্শিত হয়েছিল ২০১৬, ২০১৭, ২০১৯ এবং ২০২১ সালে।’ কেন্দ্রের বিরুদ্ধে এই তিনটি রাজ্যের সঙ্গে বিমাতাসুলভ আচরণের অভিযোগ ছিল। কারণ এই তিনটি রাজ্যেরই ট্যাবলো এ বছর অর্থাৎ ২০২২ সালের সাধারণতন্ত্র দিবসে বাছাই পর্বে বাদ গিয়েছে। আবার এই তিন রাজ্যে সাম্প্রতিক বিধানসভা ভোটে ধাক্কা খেয়েছে কেন্দ্রে ক্ষমতায় থাকা শাসক দল বিজেপি। নির্মলা হিসেব দিয়ে বোঝাতে চেয়েছেন, তিন রাজ্যই আগে বহুবার সুযোগ পেয়েছে। লিখেছেন, ‘এর মধ্যে সস্তার রাজনীতি খোঁজা বন্ধ করুন।’ কিন্তু পর্যবেক্ষকদের বক্তব্য, তিন রাজ্য আগে কিসের ভিত্তিতে জায়গা পেয়েছিল এবং এ বছরই বা কেন পেল না তা কেন্দ্রীয় মন্ত্রীর টুইট দেখে বোঝা যাচ্ছে না।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top