News Flash

  • Home
  • Uncategorized
  • নারকেল গাছ থেকে পড়ে আহত যুবক
Image

নারকেল গাছ থেকে পড়ে আহত যুবক

কল্যাণপুর, ১৭ জানুয়ারি : নারিকেল পারতে গিয়ে ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হয়েছেন এক যুবক। ঘটনা প্রত্যক্ষ করে পরিজন সহ স্থানীয় মানুষ সাথে সাথেই তাকে উদ্ধার করে কল্যাণপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। আহত যুবক বর্তমানে কল্যাণপুর হাসপাতালে চিকিৎসাধীন।


ঘটনাটি কল্যাণপুর থানাধীন ঘিলাতলী গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ড  ঘিলাতলী বাজার এলাকায় ঘটেছে। আহত যুবকের নাম কার্তিক পাল(৩২)। পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী। রবিবার দুপুরে নিজ বাড়িরই একটি নারিকেল গাছ থেকে নারিকেল পারতে অসাবধানতাবশত হঠাৎ উঁচু গাছের উপর থেকে ছিটকে পড়ে। তার বুক, মাথা, হাত সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পান। মুহূর্তেই জ্ঞান হারিয়ে ফেলে কার্তিক। পরিবারের লোকজনসহ এলাকাবাসীরা তড়িঘড়ি আহত কার্তিককে কল্যাণপুর  হাসপাতালে আসার জন্য নিয়ে আসেন। তার শারীরিক অবস্থার অবনতিতে কর্তব্যরত চিকিৎসকরা হাসপাতালে তাকে চিকিৎসাধীন রাখেন।
এমনিতে বহুদিন ধরেই কার্তিকের নারিকেল গাছসহ বিভিন্ন গাছে চড়ানোর দক্ষতা রয়েছে।

কিন্তু আজ দুর্ভাগ্যবশত  দুর্ঘটনার খবর শুনে মুহূর্তের মধ্যেই কার্তিকের বাড়িতে ভিড় জমান স্থানীয় মানুষ। স্থানীয়রা তার দ্রুত আরোগ্য কামনা করেন।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top