News Flash

  • Home
  • Uncategorized
  • সংক্ৰমণ কমছে আমেরিকায়, কোভিডে মৃত্যু নিয়ন্ত্রণে ফ্রান্সেও
Image

সংক্ৰমণ কমছে আমেরিকায়, কোভিডে মৃত্যু নিয়ন্ত্রণে ফ্রান্সেও

ওয়াশিংটন ও প্যারিস, ১৭ জানুয়ারি (হি.স.): কোভিড-সংক্রমণের হার ধীরে ধীরে নিম্নমুখী আমেরিকায়, কমছে মৃত্যুও। আমেরিকার পাশাপাশি সংক্ৰমণ কমছে ফ্রান্সেও, তবে ফ্রান্সে করোনার আগ্রাসন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আমেরিকায় বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৮৭ হাজার ৯৭৩ জন এবং মৃত্যু হয়েছে ৩৪৬ জনের। আমেরিকায় এখনও পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬৬,৯৯৫,৫৩৩ জন, মৃত্যু হয়েছে ৮ লক্ষ ৭৩ হাজার ৫৬৪ জন। সুস্থতার সংখ্যাও কম নয়, ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ৪৩,০৯০,৬৪৪ জন।

সংক্ৰমণ ধীরে ধীরে কমছে ফ্রান্সেও। ফ্রান্সে বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৭৮ হাজার ১২৯ জন এবং মৃত্যু হয়েছে ৯৮ জনের। ফ্রান্সে এখনও পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৪,১৭২,৩৮৪ জন, মৃত্যু হয়েছে ১ লক্ষ ২৬ হাজার ৯৬৭ জন। ইতিমধ্যেই ফ্রান্সে সুস্থ হয়েছেন ৫,১৬২,৭৫৭ জন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top