News Flash

  • Home
  • Uncategorized
  • হোস্টেলের ৭-তলা থেকে মরণঝাঁপ! আত্মঘাতী আইআইটি বোম্বের পড়ুয়া
Image

হোস্টেলের ৭-তলা থেকে মরণঝাঁপ! আত্মঘাতী আইআইটি বোম্বের পড়ুয়া

মুম্বই, ১৭ জানুয়ারি (হি.স.): হোস্টেলের ৭-তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বোম্বের এক পড়ুয়া। বছর ২৬-এর স্নাতোকত্তরের ওই পড়ুয়া সোমবার ভোরে হোটেলের ৭-তলা থেকে ঝাঁপ দেয়। উদ্ধার হয়েছে এক সুইসাইড নোট, ওই সুইসাইড নোটে সে জানিয়েছে, মানসিক বিষণ্নতায় ছিল সে এবং তাঁর চিকিৎসাও চলছিল। মাস্টার্সের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন ওই পড়ুয়া।

মুম্বই পুলিশ জানিয়েছে, সোমবার ভোর সাড়ে চারটে নাগাদ হোস্টেলের ৭-তলা থেকে ঝাঁপ দেন ওই পড়ুয়া। তড়িঘড়ি তাঁকে ঘাটকোপারের রাজাওয়ারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের কাছ থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। নোটে লেখা রয়েছে, তিনি বিষণ্নতায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। পুলিশ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত করছে। ওই পড়ুয়ার মৃত্যুতে শোকপ্রকাশ করেছে আইআইটি বোম্বে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top