News Flash

  • Home
  • Uncategorized
  • Infection : করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় উত্তরপ্রদেশে আরও এক সপ্তাহ বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান
Image

Infection : করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় উত্তরপ্রদেশে আরও এক সপ্তাহ বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান

লখনউ, ১৬ জানুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশে করোনা প্রকোপ বেড়ে যাওয়ায় আরও এক সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল যোগী সরকার। আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে রবিবার উত্তর প্রদেশ সরকার জানিয়েছে। এর আগে গত ৫ জানুয়ারি উত্তর প্রদেশ সরকারের পক্ষ থেকে সরকারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান গুলি আজ ১৬ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু রাজ্যে করোনা সংক্রমনের সংখ্যা ক্রমাগত বেড়ে যাওয়ার ফলে আরও এক সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ -র নেতৃত্বে করোনা পরিস্থিতি নিয়ে এক জরুরি বৈঠক করা হয়। বৈঠকে করোনার প্রকোপ নিয়ে আলোচনা করা হয়। জানা গিয়েছে, এখনো পর্যন্ত রাজ্যে ১.০৩ লাখ করোনা পজিটিভ রোগীর রয়েছেন। এরমধ্যে লখনউতে ২৩০০ রোগী রয়েছে।
উত্তরপ্রদেশের মতো রবিবার তেলেঙ্গানা সরকারও ৩০ জানুয়ারি পর্যন্ত সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথাও জানিয়েছে। আবার আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রদেশ সরকারও।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top