News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা-অসম সীমান্তে ১৫ লক্ষ টাকা মূল্যের গাঁজা উদ্ধার, ধৃত গাড়ি চালক
Image

ত্রিপুরা-অসম সীমান্তে ১৫ লক্ষ টাকা মূল্যের গাঁজা উদ্ধার, ধৃত গাড়ি চালক

চুড়াইবাড়ি (ত্রিপুরা / অসম), ১৭ জানুয়ারি (হি.স.) : ত্রিপুরা থেকে পাচারের সময় অসম পুলিশের জালে ধরা পড়েছে গাঁজা। বারো চাকার লরি সহ চালককে পুলিশ আটক করেছে। উদ্ধারকৃত গাঁজাগুলির বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ টাকা, এমনটাই পুলিশ জানিয়েছে। অসম-ত্রিপুরার প্রবেশদ্বার চুড়াইবাড়ি সীমান্তে গাঁজা উদ্ধার হওয়ার ঘটনায় অসম পুলিশ এনডিপিএস ধারায় মামলা রুজু করেছে।


পুলিশ জানিয়েছে, ত্রিপুরা থেকে গাঁজা বোঝাই লরি রবিবার গভীর রাতে অসমে প্রবেশ করবে গোপন সূত্রে খবর পেয়েছিল অসমের করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজারিছড়া থানাধীন চুড়াইবাড়ি ওয়াচপোস্টের পুলিশ। সে মোতাবেক চুড়াইবাড়ি ওয়াচপোস্টের ভারপ্রাপ্ত আধিকারিক নিরঞ্জন দাসের নেতৃত্বে পুলিশ এনএল ০১ এল ৫৩০২ নম্বরের ট্রাক অসমে প্রবেশ করতেই আটক করে। লরিতে তল্লাশি চালিয়ে পুলিশ উনিশটি প্যাকেটে দেড়শো কেজি গাঁজা উদ্ধার করেছে। সাথে গাড়ির চালক রশিদ মিয়াঁকেও আটক করেছে পুলিশ।


অসম পুলিশের দাবি, ধৃত গাড়ি চালক ত্রিপুরার বাসিন্দা। তিনি গাঁজাগুলি পানিসাগর থেকে করিমগঞ্জ নিয়ে যাচ্ছিলেন বলে পুলিশি জেরায় নাকি স্বীকার করেছেন।


অসম পুলিশ গাঁজা উদ্ধারের ঘটনায় এনডিপিএস ধারায় মামলা রুজু করেছে। আজ গাড়ির চালক রশিদ মিয়াঁকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। আদালত তাকে জেল হেফাজতে পাঠিয়েছে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top