News Flash

  • Home
  • Uncategorized
  • বিরজু মহারাজের প্রয়াণ সমগ্র শিল্পকলা জগতের জন্য অপূরণীয় ক্ষতি : প্রধানমন্ত্রী
Image

বিরজু মহারাজের প্রয়াণ সমগ্র শিল্পকলা জগতের জন্য অপূরণীয় ক্ষতি : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.) কত্থকের কিংবদন্তি শিল্পী পণ্ডিত বিরজু মহারাজের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকবার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, পণ্ডিত বিরজু মহারাজের প্রয়াণ সমগ্র শিল্পকলা জগতের জন্য অপূরণীয় ক্ষতি। অত্যন্ত দুঃখের এই সময়ে বিরজু মহারাজের পরিজন ও অনুরাগীদের প্রতি সমবেদনা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। রবিবার গভীর রাত ১২.১৫-১২.৩০ মিনিটের মধ্যে আচমকাই শ্বাসকষ্টের সমস্যা হয় পণ্ডিত বিরজু মহারাজের, ১০ মিনিটের মধ্যেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

একাধারে নাচ, তবলা এবং কণ্ঠসঙ্গীতে সমান পারদর্শী ছিলেন বিরজু মহারাজ। ছবিও আঁকতেন তিনি। রবিবার রাতে নাতির সঙ্গে খেলছিলেন। তখনই হঠাৎ করে অসুস্থ বোধ করেন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। সোমবার সকালে টুইটারে নিজের মনের ভাব ব্যক্ত করে প্রধানমন্ত্রী লিখেছেন, ভারতীয় নৃত্যশিল্পকে বিশ্বজুড়ে অনন্য স্বীকৃতি দিয়েছিলেন পণ্ডিত বিরজু মহারাজ, তাঁর প্রয়াণে অত্যন্ত দুঃখিত। বিরজু মহারাজের প্রয়াণ সমগ্র শিল্পকলা জগতের জন্য অপূরণীয় ক্ষতি। দুঃখের এই সময়ে বিরজু মহারাজের পরিজন ও অনুরাগীদের প্রতি সমবেদনা। ওম শান্তি!”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top