News Flash

  • Home
  • Uncategorized
  • আগামীকাল পঞ্জাবে আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা, জানালেন অরবিন্দ কেজরিওয়াল
Image

আগামীকাল পঞ্জাবে আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা, জানালেন অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.) : দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির(আপ) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল সোমবার বলেন, আগামীকাল মঙ্গলবার পঞ্জাব বিধানসভা নির্বাচনের জন্য দলের মুখ্যমন্ত্রী পদের প্রার্থী ঘোষণা করা হবে।

তিনি গত ১৩ জানুয়ারি পঞ্জাবের জনগণকে তাদের পছন্দের মুখ্যমন্ত্রী পদের প্রার্থীর নাম প্রস্তাব করার উদ্দেশ্যে একটি মোবাইল নম্বর চালু করেছিলেন।
যদিও কেজরিওয়াল তখন দলীয় এমপি ভগবন্ত মান-এর নাম মুখ্যমন্ত্রী পদের প্রার্থী হিসাবে ঘোষণা করতে চেয়েছিলেন, পরবর্তীতে জোর দিয়েছিলেন যে পঞ্জাবের জনগণকে এই সিদ্ধান্ত নেওয়া উচিত। পঞ্জাব বিধানসভা নির্বাচনের জন্য দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম আগামীকাল দুপুর ১২টায় ঘোষণা করা হবে বলে এদিন কেজরিওয়াল সাংবাদিকদের জানান।

প্রসঙ্গত, পঞ্জাবের ১১৭ টি বিধানসভা আসনের জন্য ভোট ১৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণ নির্ধারিত হয়েছে এবং ভোট গণনা ১০ মার্চ অনুষ্ঠিত হবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top