News Flash

  • Home
  • Uncategorized
  • Missing : একমাস ধরে নিখোঁজ উদয়পুরের ত্রিপুরা সুন্দরী কলোনীর যুবক প্রীতম দেবনাথ
Image

Missing : একমাস ধরে নিখোঁজ উদয়পুরের ত্রিপুরা সুন্দরী কলোনীর যুবক প্রীতম দেবনাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারী। নিখোঁজ প্রিতমের বাড়ি ফিরে আসার আশায় দিন গুনছেন তার পরিবারের লোকজনরা। দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ থাকায় সংশ্লিষ্ট পরিবারের লোকজনদের মধ্যে উদ্বেগ ও উৎকন্ঠা ক্রমশই বাড়ছে। ঘটনার বিবরণে জানা যায়,
কাজের সন্ধানে বাড়ি থেকে বেরিয়ে একমাস ধরে নিখোঁজ উদয়পুরের ত্রিপুরা সুন্দরী কলোনীর যুবক প্রীতম দেবনাথ।

পরিবারের পক্ষ থেকে আর কে পুর থানায় একটি নিখোঁজ ডায়রী করা হয়েছে। এখনো পর্যন্ত রাজমিস্ত্রী প্রীতম দেবনাথের খোঁজখবর পায়নি পুলিস কিংবা পরিবারের লোকজনরা। এই অবস্থায় অত্যন্ত উৎকণ্ঠার মধ্যে রয়েছে প্রীতমের স্ত্রী পুত্র সহ পরিবারের লোকজনেরা। প্রীতম যেখানেই থাকুক বাড়িতে ফিরে আসার জন্য তার পরিবারের লোকজনরা আবেদন জানিয়েছে। নিখোঁজ প্রীতমকে খুঁজে বের করার জন্য পুলিশ প্রশাসনের কাছেও কাতর আর্জি জানিয়েছে পরিবারের লোকজনরা।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top