News Flash

  • Home
  • Uncategorized
  • Attack : উদয়পুরের ড্রপ গেইট এলাকায় এক যুবকের ওপর প্রাণঘাতী হামলা
Image

Attack : উদয়পুরের ড্রপ গেইট এলাকায় এক যুবকের ওপর প্রাণঘাতী হামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারী। মন্দির নগরী উদয়পুরের ড্রপ গেইট এলাকায় এক যুবকের ওপর প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। অভিযুক্তের নাম নাম উল্লেখ করে রাধা কিশোর পুর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।তবে এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার এর সংবাদ নেই।

ঘটনার বিবরণে জানা যায়,ধারালো অস্ত্র দিয়ে ওসমান মিয়াকে প্রাণঘাতি হামলার চেষ্টা করে রুবেল মিয়া নামে এক যুবক। অভিযোগ এনে আর কে পুর থানায় মামলা দায়ের করেছে উসমান মিয়া নামে ঐ ব্যক্তি। তার অভিযোগ রুবেল মিয়া নামে এক ব্যক্তি তাকে প্রানে মারার চেষ্টা করেছে। শনিবার সন্ধ্যা রাতে উদয়পুরের ড্রপগেইট এলাকায় উসমানকে প্রাণে হত্যার চেষ্টা করে রুবেল। তাকে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে । তবে কি কারনে তার উপর প্রাণঘাতি হামলা চালানোর চেষ্টা করেছে এই বিষয়ে স্পষ্ট করে কিছুই বলতে পারেনি উসমান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top