News Flash

  • Home
  • Uncategorized
  • চুরিকান্ডে ধৃত যুবক শ্রীঘরে
Image

চুরিকান্ডে ধৃত যুবক শ্রীঘরে

উদয়পুর, ১৫ জানুয়ারি : উদয়পুরে পলিটেকনিক কলেজে চুরির ঘটনায় অবশেষে এক যুবককে আটক করা সম্ভব হয়েছে। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে চুরি  যাওয়া জিনিসপত্র উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি-না সে বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।


জানা গেছে, উদয়পুরের বনদুয়ারস্থিত পলিটেকনিক কলেজের নবনির্মীত কোয়ার্টার কমপ্লেক্স থেকে চুরি করার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। চুরি করার দায়ে কলেজ কর্তৃপক্ষ প্রশান্ত দাস নামে ঐ যুবককে আটক করে থানার হাতে তুলে দেন। জানা গেছে, গত কয়েকদিন কোয়ার্টার কমপ্লেক্সে ধারাবাহিক ভাবে চুরি হয়ে আসছিল। এই সকল চুরিকান্ডে প্রশান্ত দাস জড়িত কি না সেই বিষয়েও খোঁজখবর শুরু করে দিয়েছে পুলিশ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top