News Flash

  • Home
  • Uncategorized
  • অযোধ্যা নয়, ‘ঘরের মাঠ’ গোরক্ষপুর থেকেই উত্তরপ্রদেশ বিধানসভায় লড়বেন যোগী
Image

অযোধ্যা নয়, ‘ঘরের মাঠ’ গোরক্ষপুর থেকেই উত্তরপ্রদেশ বিধানসভায় লড়বেন যোগী

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স) : এবারের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বড়সড় চমক। প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার বিজেপির সদর দফতর থেকে ঘোষিত প্রার্থী তালিকায় দেখা যায় অযোধ্যা নয়, নিজের ঘরের মাঠ গোরক্ষপুর থেকেই নির্বাচনে লড়বেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

শনিবার প্রথম দুদফার মোট ৯৫ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। সেই তালিকায় সবচেয়ে বড় চমক যোগীই। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী হলেও উত্তরপ্রদেশ বিধানসভার সদস্য নন যোগী। তিনি নির্বাচিত হয়েছেন বিধান পরিষদে। এর আগে বার দুই সাংসদ নির্বাচিত হলেও বিধানসভা ভোটে লড়েননি। এই প্রথমবার উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। আসলে, এবারের ভোটে যোগীর মূল যে তিন প্রতিদ্বন্দ্বী সেই অখিলেশ যাদব, মায়াবতী বা প্রিয়াঙ্কা গান্ধী কেউই নির্বাচনে লড়বেন না। তাই যোগী বিধানসভা ভোটে লড়ে সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে চান।
অযোধ্যার বিজেপি বিধায়ক বেদপ্রকাশ গুপ্ত যোগীর জন্য নিজের আসন খালি করতেও রাজি ছিলেন। কিন্তু শেষপর্যন্ত অযোধ্যা নয়, গোরক্ষপুর থেকেই ভোটে দাঁড়াচ্ছেন যোগী। বিধানসভায় না লড়লেও এর আগে বার দুই গোরক্ষপুরেরই লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হয়েছেন তিনি। তাছাড়া গোরক্ষনাথ মন্দিরের প্রধান পুরোহিতও তিনিই। স্বাভাবিকভাবেই এই গোরক্ষপুর যোগীর জন্য অপেক্ষাকৃত ‘সেফ সিট’। অযোধ্যা বা মথুরায় ভোটে লড়তে গেলে তুলনামূলক লড়াইটা কঠিন হত যোগীর জন্য।

শনিবার বিজেপি উত্তরপ্রদেশের প্রথম দফার ৫৮ আসনের মধ্যে ৫৭ আসনের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। দ্বিতীয় দফার ৫৫ আসনের মধ্যে ৩৮ আসনের প্রার্থী তালিকাও ঘোষণা করা হয়েছে। পরবর্তী দফাগুলির প্রার্থী পরে ঘোষণা করা হবে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top