News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় অটোর ধাক্কায় মৃত্যু মহিলার
Image

আগরতলায় অটোর ধাক্কায় মৃত্যু মহিলার

আগরতলা, ১৫ জানুয়ারি : রাজধানী আগরতলায় মেলারমাঠ এলাকায় অটোর ধাক্কায় মৃত্যু হয়েছে এক মহিলার। পথচারী ওই মহিলার নাম গীতা ঋষি দাস। বাড়ি পূর্ব প্রতাপগড় এলাকায়।


ঘটনার বিবরণে জানা গেছে, শনিবার মেলারমাঠ স্টেট ব্যাংক সংলগ্ন এলাকায় ওই মহিলা যখন রাস্তা পারাপার হচ্ছিলো তখন একটি অটো রিক্সা দ্রুতবেগে এসে মহিলাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন স্থানীয় লোকজন ওই অটো রিক্সাটি আটক করেন। আহত মহিলাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


এদিকে মৃতার পরিবারের সদস্য জানিয়েছেন, অটোচালকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। অটোচালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top