News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা সরকার কৌশলে বঞ্চনা করছে এডিসি-কে, ভিলেজ কমিটির নির্বাচন চেয়ে রাজ্যপালের দ্বারস্থ হবে প্রশাসন : জগদীশ দেব্বর্মা
Image

ত্রিপুরা সরকার কৌশলে বঞ্চনা করছে এডিসি-কে, ভিলেজ কমিটির নির্বাচন চেয়ে রাজ্যপালের দ্বারস্থ হবে প্রশাসন : জগদীশ দেব্বর্মা

আগরতলা, ১৫ জানুয়ারি (হি. স.) : ত্রিপুরা সরকার কৌশলে টিটিএএডিসি-কে বঞ্চনা করছে। তাই, ভিলেজ কমিটি নির্বাচনের দাবি জানিয়ে রাজ্যপালের দ্বারস্থ হবে এডিসি প্রশাসন। আজ একথা জানালেন এডিসির চেয়ারম্যান জগদীশ দেব্বর্মা। তাঁর কথায়, ৫৮৭টি ভিলেজ কমিটিতে অবিলম্বে নির্বাচন অনুষ্ঠিত না হলে পঞ্চদশ অর্থ কমিশনের অনুমোদনে কেন্দ্রীয় বরাদ্দ পাবে না এডিসি।


তিনি বলেন, আগরতলা পুর নিগম, বিভিন্ন পুর ও নগর সংস্থা এবং গ্রাম পঞ্চায়েতের নির্বাচন সম্পন্ন হয়েছে। অথচ, ২০২১ সালেই ভিলেজ কমিটির মেয়াদ সমাপ্ত হলেও নির্বাচনের এখনো কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না। তাই, রাজ্যপালের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা নিয়েছে এডিসি প্রশাসন।


তাঁর বক্তব্য, ভিলেজ কমিটির নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত না হওয়ায় প্রশাসনিক জটিলতার বিষয়েই রাজ্যপালকে অবহিত করা হবে। তিনি বলেন, এডিসি-র প্রশাসন পরিচালনায় তিপরা মথা দায়িত্ব পাওয়ার পর থেকে ভিলেজ কমিটির গতিবিধি নজরে রাখার জন্য কমিটি গঠন করা হয়েছে। কিন্ত, ত্রিপুরা সরকার ওই কমিটির অনুমোদন এখনো দেয়নি, অভিযোগ করেন তিনি। তাতে স্পষ্ট, এডিসি-র প্রতি কৌশলে বঞ্চনার পথ বেছে নিয়েছে ত্রিপুরা সরকার, কড়া ভাষায় বিধলেন তিনি।


তিনি বলেন, বিভিন্ন সরকারী মাধ্যমে প্রাপ্ত খবরে আমরা জানতে পেরেছে অনির্বাচিত সংস্থাকে পঞ্চদশ অর্থ কমিশন ২০২২-২৩ অর্থ বছর থেকে কেন্দ্রীয় অর্থ বরাদ্দের সুপারিশ করবে না। এমনটা বাস্তবে পরিণত হলে, ৫৮৭টি ভিলেজ কমিটি এলাকায় উন্নয়ন কাজ থমকে যাবে। সেখানে বিরাট সংখ্যায় গ্রামীন মানুষের বসবাস, তাঁরা সরাসরি উন্নয়ন থেকে বঞ্চিত হবেন, ক্ষোভের সুরে বলেন তিনি। 

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top