News Flash

  • Home
  • Uncategorized
  • টিএসআর জওয়ানের মারধরে গাড়ি চালকের মর্মান্তিক মৃত্যু
Image

টিএসআর জওয়ানের মারধরে গাড়ি চালকের মর্মান্তিক মৃত্যু

আমবাসা, ১৫ জানুয়ারি : টিএসআর জওয়ানের মারধরে এক গাড়ি চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ধলাই জেলায় আমবাসায় বাসুদেব পাড়ায় ওই ঘটনায় স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। পুলিশ অভিযুক্ত টিএসআর জওয়ান সহ এক যুবককে গ্রেফতার করেছে। নিহত যুবকের নাম মরণ শীল। তিনি পেশায় গাড়ি চালক ছিলেন। অভিযুক্ত টিএসআর জওয়ান অভিজিৎ চক্রবর্তী বলে চিহ্নিত হয়েছে।


ঘটনার বিবরণে জানা গেছে, শনিবার গাড়ি চালক মরণশীল মারুতি গাড়ি করে সুরেন বড়ুয়া এবং অভিজিৎ চক্রবর্তীকে আগরতলা রেল স্টেশন থেকে আমবাসার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। গাড়ি ভাড়া নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। তাতে বাসুদেব পাড়ায় গাড়ি থেকে নামিয়ে গাড়ি চালক মরণ শীলকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনা দেখতে পেয়ে স্থানীয় লোকজন ছুটে আসেন। গাড়ির চালক মরণ শীলের অবস্থা সঙ্কটজনক দেখে স্থানীয়রা দমকল বাহিনী এবং পুলিশকে খবর দেন।


এদিকে উত্তেজিত জনতা অভিজিৎ চক্রবর্তীকে গণপ্রহার করেন। তাতে তিনিও আহত হয়েছেন বলে জানা গেছে। অপরজন সুরেন বড়ুয়া অবশ্য অক্ষত রয়েছেন। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে মরণ শীলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্ত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ওই ঘটনায় আমবাসা থানার পুলিশ অভিযুক্ত অভিজিৎ চক্রবর্তী ও সুরেন বড়ুয়াকে আটক করেছে। ওই ঘটনায় স্থানীয় জনগণ ক্ষোভে ফুসছেন।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top