News Flash

  • Home
  • Uncategorized
  • ময়নাগুড়ির দুর্ঘটনাস্থল দিয়ে শুরু রেল চলাচল
Image

ময়নাগুড়ির দুর্ঘটনাস্থল দিয়ে শুরু রেল চলাচল

কলকাতা, ১৫ জানুয়ারি (হি.স) : দুর্ঘটনার পর ৪৮ ঘণ্টা পার হওয়ার আগেই ময়নাগুড়ির ওই রেললাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়ে গেল। রেল পরিষেবা স্বাভাবিক করতে আগে ডাউন লাইন খালি করা হয়েছে। রেলট্র্যাক পরীক্ষা করার পর প্রথমে একটি মালগাড়ি চলানো হয়েছিল। পরে ডাউন লাইন দিয়ে রাজধানী এক্সপ্রেসও গিয়েছে। রেলের তরফে আশ্বস্ত করে বলা হয়েছে, আর কয়েক ঘণ্টার মধ্যে আপ লাইন দিয়েও ট্রেন চলাচল শুরু হবে।

বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ৪২ কিমি দূরে, এই আপ লাইনেই দুর্ঘটনার কবলে পড়ে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস৷ যুদ্ধকালীন তৎপরতায় বৃহস্পতিবার সকালের মধ্যে উদ্ধারকাজ শেষ করে রেল কর্তৃপক্ষ। উলটে যাওয়া বগির মধ্যে আর কোনও যাত্রী আটকে নেই, তা নিশ্চিত হওয়ার পরেই উদ্ধারকাজ শেষ বলে ঘোষণা করা হয়।


তার পরেই দ্রুত দুর্ঘটনাস্থলের রেলট্র্যাক পরিষ্কার করার উপর জোর দেয় রেল কর্তৃপক্ষ। সেইমতো রেলকর্মীদের নির্দেশ দেওয়া হয়। শিলিগুড়ি থেকে গ্যাস কাটার ও ক্রেন দিয়ে রাতভরের পরিশ্রমে বেলাইন বগিগুলোকে আগে সরিয়ে ফেলা হয়। কয়েকটি বগি কাটতেও হয়েছে।

রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান বিকে ত্রিবেদী দুপুরে জানান, শনিবারই আপ লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়ে যাবে। আগেই আপের ট্র্যাকটি পরীক্ষা করে দেখা হয়েছে। ট্র্যাকে গন্ডগোল যে কিছু নেই, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শুক্রবারই তা জানিয়ে গিয়েছেন। ইঞ্জিনটি সরিয়ে ফেলায় ট্র্যাকে ট্রেন চালুর আর কোনও বাধা নেই।


ময়নাগুড়ি রেল দুর্ঘটনার প্রাথমিক তদন্ত ইতিমধ্যে শেষ করেছে রেল। কমিশনার অফ রেলওয়ে সেফটি চূড়ান্ত তদন্ত রিপোর্ট দেবে। তার আগে রেলমন্ত্রী শুক্রবার ঘোষণা করেন, যান্ত্রিক ত্রুটিতেই ময়নাগুড়ি রেল দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top