News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার কারনে ইন্ডিয়া ওপেন থেকে সরে দাঁড়াতে হল রাশিয়ান জুটিকে
Image

করোনার কারনে ইন্ডিয়া ওপেন থেকে সরে দাঁড়াতে হল রাশিয়ান জুটিকে

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.): ফের করোনার ছায়া ইন্ডিয়া ওপেনে । করোনার কারনে এবার ইন্ডিয়া ওপেনের মিক্সড ডাবলসের সেমিফাইনাল ম্যাচের আগে টুর্নামেন্টের মূল ড্র থেকে নাম তুলে নিলেন আরও দুইজন খেলোয়াড়। টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই রাশিয়ান মিক্সড ডাবলস খেলোয়াড় রডিয়ন আলিমভ করোনায় আক্রান্ত হওয়ায় নাম তুলে নিতে বাধ্য হন । এরফলে ইন্দোনেশিয়ার জুটি– ইয়ং কাই টেরি হি এবং উয়েই হান তান ওয়াকওভার পেয়ে মিক্সড ডবলস ফাইনালে পৌঁছে গেলেন।

টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই রাশিয়ান মিক্সড ডাবলস খেলোয়াড় রডিয়ন আলিমভ করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে তিনি টুর্নামমেন্ট থেকে নাম তুলে নিলেন। আক্রান্তের সঙ্গে সঙ্গে ছিলেন বলেএলিনা ডাভলেটোভাও নিজের নাম প্রত্যাহার করে নেন। ফলে ওয়াকওভার পেয়েছেন ইন্দোনেশিয়ার ইয়ং কেই টেরি হি এবং ওয়েই হান তান। এর আগে গতকাল, বিশ্ব চ্যাম্পিয়নশিপের রুপোর পদক বিজয়ী কিদাম্বি শ্রীকান্ত সহ সাত ভারতীয় খেলোয়াড়কে সংক্রামিত হওয়ার পরে নাম প্রত্যাহার করতে হয়েছিল।

বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশন একটি বিবৃতিতে বলেছে, ‘ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন নিশ্চিত করে যে বর্তমান ড্রতে একজন খেলোয়াড় পরীক্ষায় পজিটিভ পাওয়া গেছেন ফলে তিনি ও তাঁ পার্টনার ইয়োনেক্স সানরাইজ ইন্ডিয়া ওপেন ২০২২ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে।’ রিপোর্টে বলা হয়েছে, ‘শুক্রবার বাধ্যতামূলক আরটি-পিসিআর পরীক্ষায় এই খেলোয়াড়ের পজিটিভ পাওয়া গেছে। তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের সঙ্গীও নাম প্রত্যাহার করে নিয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বীরা ওয়াকওভার পেয়েছে।’

এদিকে, বিশ্ব চ্যাম্পিয়ন লো কিন ইউও পুরুষদের একক ফাইনালে পৌঁছেছে কারণ সেমিফাইনালের প্রতিদ্বন্দ্বী ব্রায়ান ইয়াং গলা ব্যথা এবং মাথাব্যথার কারণে নাম প্রত্যাহার করে নিয়েছেন। ভারতের ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন জানিয়েছে, ‘ব্রায়ান ইয়াং গলা ব্যথা এবং মাথাব্যথার অভিযোগ করেছেন। এ কারণে তিনি আর খেলছেন না। তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।’ রাশিয়ার মহিলা ডাবলস দলের সদস্য একেতেরিনা মালকোভা এবং আনাস্তাসিয়া শাপোভালোভাও একাতেরিনার পিঠে ব্যথার কারণে নাম প্রত্যাহার করে নিয়েছেন। সেমিফাইনালে তার প্রতিদ্বন্দ্বী রাশিয়ার আনাস্তাসিয়া একচুরিনা এবং ওলগা মোরোজোভা ফাইনালে উঠেছে

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top