News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতীয় সেনাকে কুর্নিশ, রাজস্থানে প্রদর্শিত হল ২২৫ ফুটের জাতীয় পতাকা
Image

ভারতীয় সেনাকে কুর্নিশ, রাজস্থানে প্রদর্শিত হল ২২৫ ফুটের জাতীয় পতাকা

জয়পুর, ১৫ জানুয়ারি (হি.স) : বিশ্বের সবচেয়ে বড় জাতীয় পতাকার প্রদর্শিত হল রাজস্থানে। শনিবার ৭৪তম সেনা দিবস পালিত হচ্ছে দেশজুড়ে। সেই উপলক্ষে রাজস্থানে ভারত-পাক সীমান্ত লাগোয়া গ্রামে প্রদর্শিত হল খাদি কাপড়ের তৈরি বৃহত্তম জাতীয় পতাকা। এনিয়ে দেশে পঞ্চমবার এই পতাকাটি প্রদর্শন করা হল।

রাজস্থানের জয়সলমীর জেলার শেষে রয়েছে ভারত-পাক সীমান্ত। আর এই সীমান্ত লাগোয়া গ্রামই হল লঙ্গেওয়ালা। ১৯৭১ সালে এখানেই ঐতিহাসিক লঙ্গেওয়ালার যুদ্ধ হয়েছিল। জাতীয় সেনা দিবসে দেশের বীর সেনাদের আত্মত্যাগকে আরও মহিমান্বিত করতেই এদিন এই গ্রামে খাদির তৈরি বৃহত্তম জাতীয় পতাকা প্রদর্শিত হল।


গত বছর গান্ধীজয়ন্তীতে প্রথমবার এই জাতীয় পতাকা প্রদর্শিত হয়েছিল লেহ-তে। এর পর ৮ অক্টোবর অর্থাৎ বায়ু সেনা দিবসে হিন্দন বিমানঘাঁটিতেও প্রদর্শিত হয়েছিস বৃহত্তম জাতীয় পতাকাটি। একুশের ২১ অক্টোবর করোনার টিকাকরণে ১০০ কোটি গণ্ডি পার করেছিল ভারত। সেই গর্বের মুহূর্তকে স্মরণীয় করে রাখতে লালকেল্লায় বৃহত্তম পতাকা প্রদর্শিত হয়। আবার নৌদিবসে অর্থাৎ ৪ ডিসেম্বর গেটওয়ে অফ ইন্ডিয়ায় দেখানো হয় এই জাতীয় পতাকা। বিশ্বের বৃহত্তম জাতীয় পতাকা। পতাকাটি লম্বায় ২২৫ ফুট, প্রস্থে ১৫০ ফুট এবং ওজন ১৪০০ কেজি।

পতাকার মাঝে থাকা অশোক চক্রটির ব্যাস ৩০ মিটার।
জাতীয় সেনা দিবস উপলক্ষে দেশের সেনাবাহিনীকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে লেখেন, “দেশের বীর সৈনিক এবং তাঁদের পরিবারকে কুর্নিশ জানাই। তাঁদের বীরত্ব এবং আত্মত্যাগ আমাদের গর্বিত করেছে।” শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top