News Flash

  • Home
  • Uncategorized
  • পার্রিকরের ছেলের জন্য শিবসেনার দরজা সবসময় খোলা: সঞ্জয় রাউত
Image

পার্রিকরের ছেলের জন্য শিবসেনার দরজা সবসময় খোলা: সঞ্জয় রাউত

মুম্বই, ১৫ জানুয়ারি (হি.স) : গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রয়াত বিজেপি নেতা মনোহর পার্রিকরের ছেলে উৎপলকে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিধানসভা নির্বাচনে প্রার্থী করতে অস্বীকার করেছে। এই প্রসঙ্গে শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেন, উৎপল পার্রিকরের জন্য শিবসেনার দরজা সব সময় খোলা।

জানা গিয়েছে, প্রার্থী নিয়ে গোয়া বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীস এবং প্রয়াত নেতা মনোহর পার্রিকরের ছেলে উৎপলের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। চলতি নির্বাচনে উৎপলকে টিকিট দিতে অস্বীকার করেছেন ফড়নবীস। উৎপলকে দিল্লিতে ডেকে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহও তার অসন্তোষ প্রশমিত করার যথাসাধ্য চেষ্টা করেছিলেন, কিন্তু উৎপল তার জেদে অনড়। এমন পরিস্থিতিতে বিজেপিতে ক্ষুব্ধ উৎপলকে শিবসেনার প্রার্থী হওয়ার প্রস্তাব করা হয়েছে।
শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেন, প্রয়াত মনোহর পার্রিকরের গোয়ার রাজনীতিতে গভীর প্রভাব ছিল। পিতার মৃত্যুর পর উৎপল রাজনীতিতে নামতে চাইলেও তাকে অপমান করা হচ্ছে। শিবসেনা উৎপলকে সাহায্য করতে প্রস্তুত। তার জন্য শিবসেনার দরজা সবসময় খোলা থাকবে। রাউত উৎপলকে জয়ের আশ্বাসও দেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top