News Flash

  • Home
  • Uncategorized
  • ১২ ফেব্রুয়ারি নির্বাচন করার ঘোষণা কমিশনের
Image

১২ ফেব্রুয়ারি নির্বাচন করার ঘোষণা কমিশনের

কলকাতা, ১৫ জানুয়ারি (হি.স.) : তিন সপ্তাহ পিছিয়ে গেল চার পুরসভার নির্বাচন। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে এমনটাই খবর। তিন সপ্তাহ পিছিয়ে ১২ ফেব্রুয়ারি হবে ৪ পুরসভার নির্বাচন। শনিবারই জানাল কমিশন।

করোনার জন্য পুরভোটে পিছিয়ে দেওয়ার দাবি ওঠে। কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও দায়ের হয়। মানুষের জীবনের কথা কথা মাথায় রেখে প্রয়োজনে ভোট পিছিয়ে দেওয়ার পক্ষেই মত দেয় আদালত। কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার জন্য ৪৮ ঘণ্টার সময়সীমাও বেঁধে দেয় কলকাতা হাইকোর্ট।শুক্রবারই নির্বাচন কমিশনের তরফে রাজ্য সরকারের মতামত জানতে চাওয়া হয়। এরপর রাজ্য সরকার নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানায় যে, ভোট পিছনোর ক্ষেত্রে তাদের কোনও আপত্তি নেই। যদিও রাজ্য সরকারের তরফে এটাও বলা হয়, করোনা পরিস্থিতি মোকাবিলায় সবরকম ভাবেই প্রস্তুত ছিল রাজ্য সরকার। নির্বাচন কমিশনকে সাহায্যের জন্য যা যা দরকার, সেইসব বিষয়েই প্রস্তুত ছিল তারা। এর পরই কমিশনের সামনে পুরভোট পিছনোর ক্ষেত্রে কোনও বাধা থাকে না। ফলে সম্ভবত তিন সপ্তাহ ভোট পিছনোর সিদ্ধান্ত নিল কমিশন।

পুরভোট পিছনো নিয়ে রাজ্যের অনুরোধের পর শনিবার বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত জানাল কমিশন। তবে গণনা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলেও রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে। কমিশন আরও বলেছে, আদালতকে সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নতুন করে প্রচার নিয়ে সিদ্ধান্ত হয়নি। প্রচার নিয়ে পূর্ব নির্ধারিত বিধিনিষেধই বজায় থাকবে। নিয়ম মেনে প্রচার করা যাবে। ৭২ ঘণ্টা আগে প্রচার বন্ধ করতে হবে বলেও কমিশনের সচিব জানিয়েছেন।নবান্নের তরফে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানানো হয় যে, কমিশন ভোট পিছিয়ে দিলে কোনও আপত্তি নেই সরকারের। শনিবার নবান্নের চিঠি পাওয়ার পরে ভোট পিছনোয় শিলমোহর দিল নির্বাচন কমিশন।এর আগে ২২ জানুয়ারি বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগর এবং আসানসোল পুরসভায় ভোট ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। ২৫ জানুয়ারি ছিল ফল ঘোষণার দিন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top