News Flash

  • Home
  • Uncategorized
  • অস্ট্রেলিয়ান ওপেন যেকোনও খেলোয়াড়ের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, জোকোভিচকে কটাক্ষ নাদালের
Image

অস্ট্রেলিয়ান ওপেন যেকোনও খেলোয়াড়ের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, জোকোভিচকে কটাক্ষ নাদালের

মেলবোর্ন , ১৫ জানুয়ারি (হি.স.) : অস্ট্রেলিয়ান ওপেনে ভিসা বিতর্কে ঘুরিয়ে নোভাক জোকোভিচকে একহাত নিলেন রাফায়েল নাদাল। সোমবার বছরের প্রথম গ্র্যান্ড স্লাম শুরুর আগে শনিবার মেলবোর্ন পার্কে সাংবাদিকদের রাফায়েল নাদাল বলেন, অস্ট্রেলিয়ান ওপেন যেকোনও খেলোয়াড়ের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।

অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে নোভাক জোকোভিচের দ্বিতীয় বার ভিসা বাতিল নিয়ে বিতর্কের মধ্যেই এ বার মুখ খুললেন প্রাক্তন এক নম্বর রাফায়েল নাদাল। তাঁর মতে, কোনও ক্রীড়াবিদ খেলার থেকে বড় হতে পারেন না। জোকোভিচ না খেললেও তাতে অস্ট্রেলিয়ান ওপেনের কোনও ক্ষতি হবে না বলেই মনে করেন তিনি। টুর্নামেন্ট শুরুর আগে মেলবোর্ন পার্কে সাংবাদিকদের সামনে নাদাল বলেন, ‘‘কোনও প্লেয়ারের থেকে অস্ট্রেলিয়ান ওপেন অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই জোকোভিচ খেলুক বা না খেলুক অস্ট্রেলিয়ান ওপেন সফল হবেই।’’

মানুষ হিসেবে সার্বিয়ান তারকাকে সম্মান করলেও গত কয়েক দিনে জোকোভিচ যা করেছেন তাতে মোটেই খুশি নন নাদাল। তিনি বলেন, ‘‘আমি ওকে সম্মান করি। কিন্তু গত কয়েক সপ্তাহে ও যা করেছে তার সঙ্গে আমি একমত নই। আমার মনে হয় পরিস্থিতি অনেক দূর এগিয়ে গিয়েছে। এত কিছু দেখে আমার ক্লান্ত লাগছে। আমার মনে হয় সবার টেনিসের দিকে একটু মন দেওয়া উচিত।’’ এ দিকে ভিসা বাতিলের পরে মেলবোর্নেই একটি বাড়িতে রাখা হয়েছে জোকোভিচকে। শনিবার প্রথমে জোকোভিচকে অস্ট্রেলিয়ার অভিবাসন দফতরের সামনে সাক্ষাৎকার দিতে হবে। জোকোভিচ কী উত্তর দিচ্ছেন তার উপরেই নির্ভর করছে তিনি সে দেশে থাকতে পারবেন কি না। রবিবার সকালে মেলবোর্নের ফেডেরাল কোর্টে জোকোভিচের শুনানি শুরু হবে। জোকোভিচ ও নাদাল দু’জনেই ২০টি করে গ্র্যান্ড স্লাম জিতেছেন। অর্থাৎ অস্ট্রেলিয়ান ওপেনে দু’জনের কাছেই সুযোগ রয়েছে প্রথম পুরুষ টেনিস তারকা হিসেবে ২১ গ্র্যান্ড স্লামের মালিক হওয়ার।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top