News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার তৃতীয় ঢেউয়ে রাজ্যে রেকর্ড মৃত্যু, নিম্নমুখী সংক্রমণের গ্রাফ
Image

করোনার তৃতীয় ঢেউয়ে রাজ্যে রেকর্ড মৃত্যু, নিম্নমুখী সংক্রমণের গ্রাফ

কলকাতা, ১৫ জানুয়ারি (হি.স) : শনিবার রাজ্যে কোভিডের দৈনিক সংক্রমণ কমলেও রেকর্ড গড়ল মৃত্যু। কোভিডের তৃতীয় ঢেউয়ে ২৪ ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৩৯ জনের। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ২৪ ঘন্টায় নতুন করে করোনা পজিটিভ হয়েছেন ১৯ হাজার ৬৪ জন। কলকাতা সহ একাধিক জায়গার দৈনিক সংক্রমণ কমেছে।

স্বাস্থ্যদফতরের বুলেটিন অনুযায়ী, শুক্রবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২২ হাজারের বেশি। শনিবার তা নেমে এল ১৯ হাজারে। তবে মৃত্যুর হার নতুন করে চিন্তা বাড়াল। শুক্রবার ২৮ জনের প্রাণ কেড়েছিল মারণ ভাইরাস, শনিবার একলাফে তা বেড়ে দাঁড়াল ৩৯। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৯১৩২ জন। শতকরা হিসেবে ৯০.৬৮। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৬৪,৫৭২ টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ২৯.৫২ শতাংশ রিপোর্ট পজিটিভ।
দৈনিক সংক্রমণের শীর্ষে কলকাতা। এখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড পজিটিভ ৪৮৩১। দ্বিতীয় স্থান ধরে রেখেছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় একদিনে আক্রান্ত ৩৪৯৬। এরপর রয়েছে দক্ষিণ ২৪পরগনা, হাওড়া, হুগলি। দক্ষিণ ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ১২৮২ জন। কড়া কোভিডবিধি মেনে গঙ্গাসাগর মেলা হলেও অনেকের আশঙ্কা, এই মেলা থেকে সংক্রমণের হার বেড়েছে। তুলনায় ভাল পরিস্থিতি পশ্চিম বর্ধমানের। এখানে সংক্রমণ হাজারের নিচে নেমেছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top